" />
AmaderBarisal.com Logo

জিয়ানগরে ৭০ মণ জাটকা জব্দ

নিউজ ডেস্ক
আমাদেরবরিশাল.কম

১৪ November ২০১৬ Monday ৪:০৬:১৪ PM

pirojpur-news-map পিরোজপুর সংবাদ মানচিত্রপিরোজপুর সদর উপজেলার বাদুরা মৎস্য বন্দরে অভিযান চালিয়ে আড়াই টন (৭০ মণ) জাটকা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তারা পাঁচ আড়তদারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে।

আজ সোমবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দুই ঘণ্টা র‌্যাব ৮-এর একটি দল ২৫ লাখ টাকা মূল্যের এ জাটকা জব্দ করে।

বরিশাল র‌্যাব ৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) আমজাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগ ও র‌্যাব দুই ঘণ্টা যৌথ অভিযান চালিয়ে জাটকা জব্দ করে।

এ সময় তাদের সঙ্গে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাটকা রাখার অপরাধে পাঁচ আড়তদারকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।