" />
AmaderBarisal.com Logo

পরীক্ষা কেন্দ্রে শ্লীলতাহানির চেষ্টা: বখাটেকে ছাড়ল পুলিশ

মিজানুর রহমান টিপু, বামনা
আমাদেরবরিশাল.কম

১৭ November ২০১৬ Thursday ২:২৬:৩৪ PM

barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রবরগুনার বামনা উপজেলায় জেএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বখাটের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ ওই বখাটেকে হাতেনাতে আটকের পর ছেড়ে দিয়েছে বলে বিদ্যালয়ের শিক্ষকরা জানান।

বিষয়টি নিশ্চিত করে খোলপটুয়া আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন জানান, বখাটে সাদ্দাম হোসেন বুধবার পরীক্ষার শেষে কেন্দ্রের সামনে আমার বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানি করেছে। পুনঃরায় আজ বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করলে অন্য ছাত্রীরা পুলিশকে জানায়। তখন পুলিশ বখাটে সাদ্দামকে আটক করলেও তাকে ছেড়ে দেয়।

তিনি আরো বলেন, ছাত্রীকে আজ শেষ পরীক্ষার দিনে অপহরণ করার হুমকী দিয়েছে ওই বখাটে সহ আরো কয়েকজন। আমি এ ব্যাপারে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছি।

জানাগেছে, বামনা উপজেলা সদরের বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জেএসসি পরীক্ষা কেন্দ্রের ৫ নম্বর কক্ষের পরীক্ষার্থী  ও উপজেলার খোলপটুয়া আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী আজ সকাল সাড়ে ৯টায় কৃষি বিজ্ঞান পরীক্ষা দেয়ার জন্য পরীক্ষা কেন্দ্রের কক্ষে অবস্থান করে। এ সময় বামনা উপজেলা সদরের পশ্চিম সফিপুর গ্রামের মো. আয়নাল হকের ছেলে মো. সাদ্দাম হোসেন (২০) পরীক্ষা কেন্দ্রের ৫নম্বর কক্ষে প্রবেশ করে পরীক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা করে। তখন কক্ষের অন্য পরীক্ষার্থীরা কেন্দ্রে দায়িত্বরত পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক সাদ্দামকে পুলিশ আটক করে। আটকের কিছুক্ষণ পরেই অজ্ঞাত কারণে পুলিশ সাদ্দামকে ছেড়ে দেয়।

তবে এ ঘটনায় দায়িত্বরত পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি।

এ বিষয়ে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন হাওলাদার জানান, বিষয়টি আমিও শুনেছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

 



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।