![]() একসঙ্গে তিন সন্তান প্রসব করলেন আগৈলঝাড়ার এক মানিজস্ব প্রতিবেদক ২১ November ২০১৬ Monday ৮:৩৩:০১ PM
![]() সংগ্রহীত বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একসঙ্গে তিন সন্তান প্রসব করলেন আসমা বেগম নামের এক মা। বর্তমানে মাসহ নবজাতকরা সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ফুটফুটে ৩ কন্যাসন্তান প্রসব করা ওই মা উপজেলার রাজিহার গ্রামের বাসিন্দা। রোববার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার রাজিহার মারিয়া মাদার ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তান প্রসব করেন আসমা বেগম। ক্লিনিকের চিকিৎসক উত্তম কুমার বক্সী জানান, রোববার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে তিন কন্যাসন্তানের জন্ম দেন মা আসমা বেগম। মাসহ নবজাতকরা সুস্থ রয়েছে। আসমা ও ইসলাম সরদার দম্পতির এর আগে এক মেয়ে ও এক ছেলে। বাবা ইসলাম সরদার তিন কন্যাসন্তান পেয়ে অনেক খুশি। ইসলাম সরদার বলেন, একসঙ্গে তিন কন্যাসন্তানের বাবা হয়েছি। খুব ভালো লাগছে। আমার পাঁচ সন্তানের জন্য দোয়া করবেন। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

