" />
AmaderBarisal.com Logo

বামনায় সড়কে গরু বাঁধায় কৃষকের কারাদণ্ড

মিজানুর রহমান টিপু, বামনা
আমাদেরবরিশাল.কম

২২ November ২০১৬ Tuesday ৪:৪০:২৩ PM

barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রসড়কে গরু বাঁধার অভিযোগে বরগুনার বামনা উপজেলার দক্ষিণ গোলাঘাটা গ্রামের মৃত আঃ হকের ছেলে দিনমজুর কৃষক মো. মনির (৩০) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনির হোসেন হাওলাদার।

দণ্ডপ্রাপ্ত মনির জানায়, গত সোমবার (২১ নভেম্বর) বিকালে রামনা-ডৌয়াতলা সড়কে তার একটি গরু বাড়ীর সামনে বাঁধা ছিলো। ঐ সময় বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা গাড়ী যোগে ঐ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন রাস্তায় গরু বাধা দেখে তিনি আমার উপর ক্ষেপে যান। আমাকে আটক করে তার অফিসে নিয়ে আসে এবং ভ্রাম্যামান আদালত বসিয়ে আমাকে এক মাসের জেল দেন।

এ বিষয়ে বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, দণ্ডপ্রাপ্ত আসামি মনিরকে আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।