![]() বামনায় পিএসসি পরীক্ষার হলে জন প্রতিনিধিদের সেলফি!বামনা প্রতিনিধি ২৩ November ২০১৬ Wednesday ৮:৩২:৩৭ PM
গত ২০ নভেম্বর থেকে শুরু হওয়ায় এ পরীক্ষায় প্রতিদিনেই উপজেলার ৪টি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটছে বলে হলের দায়িত্বরত শিক্ষকরা জানান। এতে কোমলমতি শিশু পরীক্ষার্থীদের মনোযোগের বিঘ্ন হচ্ছে বলে শিক্ষকরা অভিযোগ করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক পরীক্ষা কমিটির সভাপতি মোহাম্মদ মনির হোসেন হাওলাদার জানান, ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান একদিন হলে প্রবেশ করেছিল পরবর্তীতে আমি তাকে নিষেধ করেছি। অন্যরা যে হলে ঢুকেছে তা আমার জানা নাই। তবে এ বিষয়ে ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজানসহ অন্যদের সাথে যোগাযোগের চেস্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনার বামনা উপজেলায় প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষার হলে প্রবেশ করে জনপ্রতিনিধিরা সেলফি তুলে তাদের ফেইসবুকে আপলোড করার অভিযোগ পাওয়া গেছে।