" />
AmaderBarisal.com Logo

মেহেন্দিগঞ্জে অটোরিক্সার চাপায় মৃত্যুর সাথে লড়ছে শিশু

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
আমাদেরবরিশাল.কম

২৩ November ২০১৬ Wednesday ৮:৪২:০৪ PM

road-accident-sorok-durghotona সড়ক দুর্ঘটনা বাস চাপা ট্রাক চাপা গাড়ি চাপা লোগোবরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বেপোরোয়া অটোরিক্সার চাপায় পিষ্ঠ হয়ে মৃত্যুর সাথে লড়ছে পাঁচ বছরের শিশু মাহিন।

আজ বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার পৌর এলাকার পাতারহাট-গোলপাড় সড়কের তেতুলতলায় নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশু মাহিন তার ফুফাতো ভাই আশিকের সাইকেলে চড়ে মাদ্রাসা থেকে চরহোগলাস্থ নিজ বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় তেতুলতলায় পৌছালে পিছন থেকে বেপোরোয়া গতীতে আসা চালক টিপুর অটোরিক্সা তাদেরকে চাপা দিলে শিশু মাহিন চাকায় পিষ্ঠ হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় প্রেরণ করা হয়।

সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি জীবন মৃত্যুর সন্ধিক্ষনে আছেন বলে জানান শিশুর পিতা মাওলানা কাজী রুহুল আমিন।

 



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।