![]() দেশের ১৪ গুণী পাচ্ছেন বরিশালে সম্মাননা
২৩ November ২০১৬ Wednesday ৮:৫৬:০৭ PM
আগামী শুক্রবার ও শনিবার নগরীর অশ্বিনী কুমার হলে এ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জিয়াউল হক। আলোচক হিসেবে কবি অসীম সাহা, কবি অরূপ তালুকদার, কবি রবীন্দ্র পোপ, কবি নাসির আহমেদ, কবি আশরাফ আহমদ, কবি ফরিদ কবির, গল্পকার পারভেজ হোসেন, করি হেনরী স্বপন, লেখক দেবাশীষ চক্রবর্তী, কবি হাসান মাহমুদ, গল্পকার মনি হায়দার, সাংবাদিক মোঃ নজরুল কবীর, কবি স্বাধীন চৌধুরী উপস্থিত থাকবেন। কবি আসাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সাহিত্য বাজার সম্মিলন উদ্যাপন পর্ষদ-২০১৬ এর আহ্বায়ক কাজল ঘোষ। আজীবন সম্মাননা পাচ্ছেন বাচিকশিল্পী নিখিল সেন, কবি আসাদ চৌধুরী, নাট্যজন সারা যাকের ও ড. মো: সিরাজুল ইসলাম। এছাড়া সাহিত্য বাজার সাহিত্য পদক পাচ্ছেন নাসরিন জাহান, কবি রেজাউদ্দিন্ স্টালিন, সংগঠক স্বাধীন চৌধুরী। সাহিত্য বাজার মঞ্চ কথা পদক পাচ্ছেন মিন্টু বসু ও সৈয়দ দুলাল। সেরা লেখক সম্মাননা পাচ্ছেন অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, আসলাম সানী, মানস বিশ্বাস, আফরোজা হিরা ও আলম তালুকদার। প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

দেশের ১৪ জন গুণীকে বরিশালে সম্মাননা দেওয়া হবে। এদের মধ্যে বরিশালের সংস্কৃতিজন নিখিল সেনসহ ৪ জন পাচ্ছেন আজীবন সম্মাননা। সাহিত্যের সংবাদপত্র ‘সাহিত্য বাজার’ ১০ম বর্ষে পর্দাপন উপলক্ষে সাহিত্য সম্মিলনে তাদের এ সম্মননা প্রদান করছে।