" />
AmaderBarisal.com Logo

গুগল গ্লাসে মস্তিষ্কের রোগ নির্ণয়

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
আমাদেরবরিশাল.কম

২৬ November ২০১৬ Saturday ৮:৩১:০৭ PM

গুগল গ্লাসে মস্তিষ্কের রোগ নির্ণয়মস্তিষ্কসংক্রান্ত রোগ নিয়ে গবেষণার জন্য গুগলের তৈরি স্মার্টগ্লাসের সাহায্য নিচ্ছেন গবেষকেরা। সাইবেরিয়ার গবেষকেরা কোনো নির্দিষ্ট মস্তিষ্কের রোগের প্রাথমিক ঝুঁকিতে পড়ার বিষয়টি নিয়ে গবেষণা করছেন।

গুগল গ্লাসের সাহায্য নিয়ে গবেষকেরা ব্যক্তির ভার্চ্যুয়াল রিয়্যালিটি-সম্পর্কিত প্রতিক্রিয়া ও তার নড়াচড়ার বিষয়টি বিশ্লেষণ করেন।
গবেষক ইভান তলমাচেভ বলেন, তাঁরা ব্যক্তির মাংসপেশি, মস্তিষ্ক ও ভেস্টিবুলার সিস্টেম বা ইন্দ্রিয়ের অবস্থা পর্যবেক্ষণ করেন।

সুস্থ মানুষের ভেস্টিবুলার সিস্টেম ও অসুস্থ মানুষের ভেস্টিবুলার সিস্টেমের মধ্যে পার্থক্য রয়েছে।

এ পরীক্ষার জন্য ব্যক্তিকে তার চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে হয় এবং চিকিৎসকের পরামর্শ মানতে হয়। এ পরীক্ষা-পরবর্তী সময়ে পাঁচ বছর বা তার চেয়ে বেশি বয়সের শিশুদের ক্ষেত্রেও করা যাবে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।