" />
AmaderBarisal.com Logo

ঢাকা-কলকাতার আকাশে সাশ্রয়ী ভাড়ায় ডানা মেলছে ইউএস-বাংলা

সংবাদ বিজ্ঞপ্তি
আমাদেরবরিশাল.কম

৩০ November ২০১৬ Wednesday ৭:৪০:৫৮ PM

us-bangla-airlines-barisal-dhaka-flight ইউএস বাংলা এয়ারলাইন্স বরিশাল-ঢাকা রুট ড্যাশ-৮ কিউ-৪০০ঢাকা-কলকাতা আকাশ পথে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডানা মেলছে বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) থেকে।

আজ বুধবার (৩০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউএস-বাংলা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাশ্রয়ী ভাড়ায় ঢাকা থেকে সপ্তাহে প্রতিদিন সকাল ১১টা ৪০মিনিটে কলকাতার উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। স্থানীয় সময় দুপুর ১২টায় কলকাতায় পৌঁছানোর পর ১২টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে কলকাতা ছাড়বে। ঢাকা-কলকাতা রুটে ইকোনমি ক্লাসে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯৯৯ টাকা, রিটার্ন ভাড়া ৯ হাজার ৯৯৯ টাকা। এ ভাড়াতেই সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভ‍ুক্ত। ভারতের অন্যতম গন্তব্য কলকাতায় ঢাকা থেকে ১৫৮ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট চালাচ্ছে চালাবে ইউএস-বাংলা।

প্রতিষ্ঠানটির বহরে নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস, ১৫০টি প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাসের আসন রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ-ভারতের মধ্যে নানাবিধ দ্বি-পক্ষীয় সম্পর্ককে আরও বেগবান করার প্রত্যয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। এতে ঢাকা-কলকাতা ভ্রমণকারী পর্যটক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী ও তাদের স্বজনরা আগের চেয়ে আরও বেশি স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। উন্নত যাত্রীসেবার প্রত্যয়ে শিগগির চট্টগ্রাম থেকে কলকাতা রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর-ঢাকা রুটে ফ্লাইট চালানোর মধ্য দিয়ে যাত্রা করে ইউএস-বাংলা। যাত্রার পর থেকে সংস্থাটির ফ্লাইট পরিচালনার রেকর্ড ৯৮ দশমিক ৭ শতাংশ। এ পর্যন্ত ১৮ হাজার ফ্লাইট চালিয়েছে এয়ারলাইন্সটি, যা দেশের এভিয়েশন শিল্পে একটি অনন্য রেকর্ড। এদিকে দেশের বেসরকারি এয়ারলাইন্সের মধ্যে শুধু ইউএস-বাংলারই নিজস্ব ক্যাটারিং সুবিধা রয়েছে। ২০১৫ সালে অভ্যন্তরীণ রুটে ‘বেস্ট এয়ারলাইন অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড অর্জন করে এয়ারলাইন্সটি।

বর্তমানে অভ্যন্তরীণ ৮টি ছাড়াও আন্তর্জাতিক গন্তব্য কাঠমান্ডু ও মাস্কাটসহ মোট ১০টি রুটে উড়ছে ইউএস-বাংলার প্লেন। ইউএস-বাংলা জানায়, অচিরেই সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, দোহা রুটে ফ্লাইট চালু করা হবে। এয়ারলাইন্সটির প্লেন বহরে দু’টি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফটসহ মোট পাঁচটি এয়ারক্রাফট রয়েছে। শিগগির আনা হচ্ছে আরও একটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট। দেশের দু’টি বিমানবন্দরে মাত্র ১০ মিনিটের মধ্যেই যাত্রীদের লাগেজ ডেলিভারি দিয়ে নজির স্থাপন করেছে ইউএস-বাংলা।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।