" />
AmaderBarisal.com Logo

চাঁদে ভারতের পতাকা উড়বে ২৬ জানুয়ারি

অনলাইন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

৪ December ২০১৬ Sunday ৪:৫৮:০৩ PM

india-flag ভারতভারতের প্রজাতন্ত্র দিবসে চাঁদের মাটিতে উড়বে পতাকা। আর মহাকাশ অভিযানের ক্ষেত্রে এটি হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এমনই উদ্যোগ নিয়েছে বেসরকারি সংস্থা ‘টিম ইন্দাস’।

ভারতের প্রথম সংস্থা হিসেবে তারা ‘রোভার’ মহাকাশযানটি আগামী ২০১৮ সালের ২৬ জানুয়ারিতে মাহাকাশে পাঠাবে বলে জানিয়েছে।

জানা যায়, ৩২০ টন ওজনের ভারী রকেটে চাপিয়ে ‘রোভার’ মহাকাশযানটিকে চাঁদে পাঠানো হবে। আর ওই ‘রোভার’ মহাকাশযানটি দেশটির জাতীয় পতাকা চাঁদের মাটিতে পুঁতে দিতে সক্ষম হবে।

সংস্থাটি এই মহাকাশ যান পাঠাতে ISRO-র কাছ থেকে PSLV কিনছে। সংস্থার হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালুরুতে। সেখান থেকে পরিচালনা হচ্ছে পুরো কাজ। ২০০৭-এ ঘোষণা করা হয়েছিল ২০ মিলিয়ন ডলার পুরস্কারের একটি প্রতিযোগিতা।

যেখানে বলা হয়েছিল কোন বেসরকারি সংস্থাকে চাঁদে রোবট পাঠাতে হবে, যে ৫০০ মিটার ঘুরতে পারবে এবং ভাল ছবি ও ও ভিডিও নিয়ে আসতে পারবে। ৩০ টি সংস্থার মধ্যে থেকে একমাত্র এই ‘ইন্দাস’ রকেট কনট্রাক্ট পেয়েছে। আর সম্পূর্ণ পরীক্ষা করে তবেই রকেটটি চাঁদে পাঠাবে বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থাটি।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।