" />
AmaderBarisal.com Logo

আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে পদক পেলেন বাংলাদেশের ৬ জন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
আমাদেরবরিশাল.কম

১০ December ২০১৬ Saturday ৪:৩৪:০৩ PM

আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে পদক পেলেন বাংলাদেশের ৬ জন১৩ তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) তিনটি রুপা ও তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ দল।

রুপার পদক পেয়েছে নটর ডেম কলেজের তাহমিদ মোসাদ্দেক, স্যার জন উইলসন স্কুলের ফারদিম মুনির ও পাবনা জিলা স্কুলের এ কে এম সাদমান মাহমুদ আবির। এ ছাড়া দলের বাকি তিন সদস্য চট্টগ্রাম নাছিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের আহমেদ নাফিস ফারহান, কুমিল্লা জিলা স্কুলের নিহাল জুহায়ের পরশ মিয়াজী ও বিএফ শাহীন ইংলিশ স্কুলের মিরাজ আহমেদ সাদি পেয়েছে ব্রোঞ্জ পদক।

২ ডিসেম্বর থেকে এবারের আইজেএসও শুরু হয়। এবারের অলিম্পিয়াডে ৪৮টি দেশের ২৭৬ জন প্রতিযোগী অংশ নিয়েছে।

উল্লেখ্য যে এই নিয়ে বাংলাদেশ দলের খুদে বিজ্ঞানীরা দ্বিতীয়বারের মতো এই অলিম্পিয়াডে অংশ নিয়েছে। দলের সঙ্গে সেখানে রয়েছেন দলনেতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মাদী, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মো. মোরশেদ আলম ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহকারী একাডেমিক কো-অর্ডিনেটর মো. জুনায়িদুল ইসলাম।

পদক বিজয়ীদের অভিনন্দন জানিয়ে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, এই সাফল্য ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আরও আগ্রহী করে তুলবে।

তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা বেশি করে বিজ্ঞানকে সমস্যা সমাধানের হাতিয়ার হিসেবে গ্রহণ করবে।

 



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।