" />
AmaderBarisal.com Logo

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে মহানগর আ. লীগের কর্মসূচি

সংবাদ বিজ্ঞপ্তি
আমাদেরবরিশাল.কম

১২ December ২০১৬ Monday ১০:২০:৫১ PM

বরিশাল জেলা আ’লীগের ৭১ সদস্যর পুর্ণাঙ্গ কমিটি ঘোষণাআগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনের উদ্দেশ্যে কর্মসূচি গ্রহণ করেছে বরিশাল মহানগর আওয়ামী লীগ।

আজ সোমবার (১২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো মহানগর আ. লীগের দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচিতে অংশ গ্রহণ করার জন্য বরিশাল মহানগরের সকল নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের যথসময়ে উপস্থিত থাকার জন্য মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ্যাডঃ এ.কে.এম জাহাঙ্গীর ও যুগ্ম সম্পাদক যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, ১৪ ডিসেম্বর সূর্যদ্বয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, কালব্যাজ ধারন। সকাল ৮ টায় শহীদ বুদ্ধিজীবী ব্যাধিতে পুস্পার্ঘ অর্পণ এবং বিকেল ৩ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা।

অপরদিকে ১৬ ডিসেম্বর সূর্যদ্বয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টায় বুদ্ধিজীবী ব্যাধিতে পূস্পার্ঘ অর্পণ এবং সকাল ১০ টায় দলীয় কার্যালয় থেকে বিজয় র‌্যালি বের করা হবে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।