" />
AmaderBarisal.com Logo

বামনায় মাদকসেবী ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা

মিজানুর রহমান টিপু, বামনা
আমাদেরবরিশাল.কম

১৬ December ২০১৬ Friday ৪:৫১:২৬ PM

barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রবরগুনার বামনায় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তিন ইয়াবাসেবীকে ইয়াবা সেবন অবস্থায় বামনা থানা পুলিশ আটক করে। এ সময় আটকৃতদের ছিনিয়ে নেয়ার জন্য তাদের আত্মীয়স্বজনরা পুলিশের উপর হামলা চালায়।

এতে বামনা থানার এসআই মো. খোকন গুরুতর আহত হয়ে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ঘটনায় পুলিশ হামলাকারীসহ চারজন কে আটক করে।

আটকরা হলেন- বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামের মশিউর রহমান আকন (৩২) ওরফে জিমি, পিতা- মতিন আকন, মেহেদী হাসান (২০), পিতা- মীর মর্তুজা, মীর বেল্লাল (২৬), পিতা- সেলিম মীর, মতিন আকন (৫৫), পিতা- মৃত হামিদ আকন।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বামনা থানা পুলিশের এসআই খোকনের নেতৃত্বে বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামের মীর বাড়িতে অভিযান চালিয়ে মীর মেহেদী হাসানের ঘর থেকে ১৪ পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সারঞ্জমাদিসহ তিন জনকে আটক করে পুলিশ।

এসময় আটক হওয়া ওই ৩ জনকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য জিমি আকনের বাবা মতিন আকন ও জিমির শ্বাশুরী নিলুফা বেগমসহ অন্য অভিযুক্তরা পুলিশের উপর হামলা চালালে এসআই খোকন গুরুতর আহত হয়। তাকে রাতেই বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় বামনা থানার উপ-পরিদর্শক মো. খোকন বাদী হয়ে মশিউর রহমান আকন (৩২) ওরফে জিমি, মেহেদী হাসান (২০), মীর বেল্লাল (২৬),  মতিন আকন (৫৫), নিফুলা বেগম (৫০) সহ মোট পাচ জন কে আসামি করে মাদক দ্রব্য আইনে এবং সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।

বিষযটি নিশ্চিত করে বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, আটক চার জনকে শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে বরগুনা জেল-হাজতে পাঠানো হয়েছে। অপর আসামি নিফুলা বেগম কে গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।

 



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।