![]() বর্তমান সরকারের মেয়াদেই লেবুখালী ব্রীজের কাজ শুরু হবেঃ যোগাযোগ মন্ত্রী
২৫ October ২০১১ Tuesday ৪:২৩:৫৮ PM
![]() যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন - ফাইল ফটো পটুয়াখালী, ২৫ অক্টোবর (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): দক্ষিনাঞ্চলের মানুষের প্রানের দাবী ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর পায়রা নদীর উপর লেবুখালী ব্রীজ বর্তমান সরকারের মেয়াদ কালেই এ ব্রীজের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি বলেন, ‘মন্ত্রী হিসেবে আজ আমি ও কুয়েতের প্রতিনিধি দল এসে ব্রীজের স্থান দেখে গেলাম। সবকিছু দেখে প্রতিনিধি দল খুশি হয়েছে। অচিরেই কুয়েত সরকারের সঙ্গে এ ব্রীজের চুক্তি সম্পাদন করে দরপত্র আহবান করলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে এসে ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে কাজ শুরু করবেন।’ আগামী এক সপ্তাহের মধ্যে কুয়েত সরকারের সঙ্গে এ বিষয় চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন তিনি। ২৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে কুয়েত সরকারের প্রতিনিধি দলের ৩ সদস্য নিয়ে পটুয়াখালীর লেবুখালীতে পায়রা নদীর উপর ব্রীজ নির্মানের স্থানের সম্ভব্যতা পরিদর্শন শেষে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এসব কথা বলেন। পায়রা নদীর উপর প্রস্তাবিত এ লেবুখালী ব্রীজ নির্মানের অর্থ দিচ্ছে কুয়েত সরকার। চার লেন বিশিষ্ট ১.৪৭০কি.মি. দৈর্ঘ্য লেবুখালী ব্রীজের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে সাড়ে ৪শ কোটি টাকা। পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে কুয়েত সরকারের প্রতিনিধি দলের ৩সদস্য লিগ্যাল এ্যাডভাইজার মি. নোয়াব আল মহামিল, ইঞ্জিনিয়ারিং এ্যাডভাইজার ড. হিশাম কামাল গফার ও অর্থ উপদেষ্টা ড. কামাল নাসের উপস্থিত ছিলেন। এছাড়া যোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল কুদ্দুস, পটুয়াখালীর জেলা প্রশাসক গোলাম মোঃ হাসিবুল আলম, সহকারি পুলিশ সুপার আবু বক্কর ছিদ্দিক, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক খান মোশাররফ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

