![]() গুগল ডটকম ডটবিডির সমস্যার সমাধানঅনলাইন ডেস্ক ২০ December ২০১৬ Tuesday ৯:০৩:২৪ PM
বরিশালসহ সারাদেশের অনেকেই এ সাইটে ঢুকতে পারছিলেন না বলে জানিয়েছিলেন। ইন্টারনেট যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর গ্রুপের (বিডিনগ) বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির জানান, শুধু ডটকম ডটবিডিসহ বেশ কয়েকটি সাইটে সমস্যা দেখা যায়। কারিগরি ভাষায় একে বলে ‘ডিএনএস ক্যাশ পয়জনিং’। সম্ভবত, ডটবিডি সার্ভার কম্প্রোমাইজ থেকে এটা হয়। এ সমস্যার কারণেই গুগল ডটকম ডটবিডি সাইটে ঢোকা যাচ্ছিল না। ‘ডিএনএস ক্যাশ পয়জনিং’ হচ্ছে ডিএনএসে একধরনের আক্রমণ, যাতে ইন্টারনেট ট্রাফিক ভুয়া সাইটে চলে যায়। বিটিসিএলের জনসংযোগ বিভাগের পরিচালক মীর মো. মোরশেদ জানান, কিছুটা সমস্যা হয়েছিল। সেটি বিটিসিএলের কারিগরি দল বুঝতে পারার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। বেলা দুইটার পর থেকে আর কোনো সমস্যা হচ্ছে না। আরো পড়ুন… সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

গুগল ডটকম ডটবিডি সাইটে আজ মঙ্গলবার সকাল থেকে সমস্যা হলে বেলা দুইটার দিকে সমাধান করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।