Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৭:০৬ PM
Barisal News
Latest News
Home » জিয়ানগর » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » পিরোজপুর সদর » সংবাদ শিরোনাম » জিয়ানগর ফিরল ইন্দুরকানিতে, নেছারাবাদকে স্বরূপকাঠী করার দাবি
১০ January ২০১৭ Tuesday ১২:৩৭:০৬ AM
Print this E-mail this

জিয়ানগর ফিরল ইন্দুরকানিতে, নেছারাবাদকে স্বরূপকাঠী করার দাবি
নিউজ ডেস্ক


জিয়ানগর ফিরল ইন্দুরকানিতে, এবার নেছারাবাদকে স্বরূপকাঠী করার দাবি১৫ বছর আগে বিএনপি-জামায়াত জোট সরকার আমলে দেওয়া পিরোজপুরের জিয়ানগর উপজেলা আগের ‘ইন্দুরকানি’ নামে ফিরেছে। এবার নেছারাবাদের বাসিন্দারাও পুরনো নাম স্বরূপকাঠী করার দাবি তুলেছেন।

জানাগেছে, ১৯৮৫ সালে স্বরূপকাঠী উপজেলার নাম বদলে ছারছীনার পীর নেছারউদ্দিনের নামে করেন এইচ এম এরশাদ। একাত্তরে ছারছীনার পীর শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ পাকিস্তানি বাহিনীর পক্ষ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

সোমবার (০৯ জানুয়ারী) জিয়ানগর উপজেলার নাম পুনরায় ইন্দুরকানি করার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় অনুমোদন হয়। এখন বর্তমান নেছারাবাদের বাসিন্দা মুক্তিযোদ্ধারাও আশা করছেন, সরকার তাদের উপজেলার আগের নাম ফিরিয়ে দেবে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন শহীদ বলেন, একাত্তরে পাকিস্তানি বাহিনীর পক্ষ নেওয়া ছারছীনার পীর শাহ আবু জাফর ১৯৮৫ সালে এরশাদকে দিয়ে তার পিতা ছারছীনার প্রথম পীর নেছার উদ্দিন আহম্মেদের নামে স্বরূপকাঠীর নাম পরিবর্তন করেছিলেন।

তিনি বলেন, স্বরূপকাঠীর সাধারণ মানুষসহ মুক্তিযোদ্ধারা এই নামকরণের প্রতিবাদে আন্দোলন সংগ্রাম করলেও তা কোনো সরকারই পরিবর্তন করেনি।

আনোয়ার মালিক নামে এক বৃদ্ধ বলেন, এ সরকার মুক্তিযুদ্ধের সরকার, দেশে যুদ্ধাপরাধীদের বিচার চলছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন, আমাদের উপজেলার নাম নেছারাবাদ থেকে স্বরূপকাঠী করা হোক। জিয়ানগর উপজেলার নাম পুনরায় ইন্দুরকানি করায় সরকারকে ধন্যবাদ জানান তিনি।

নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদ বলেন, নেছারাবাদ উপজেলার নাম খাতা-কলমে থাকলেও মানুষ স্বরূপকাঠী নামেই এ উপজেলাকে চেনে। নেছারাবাদ থেকে আবার স্বরূপকাঠী হোক তা এখানকার বেশির ভাগ মানুষই চায়। সুত্র: বিডিনিউজ

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com