![]() ১ মার্চ থেকে মালয়শিয়ায় ডানা মেলছে ইউএস-বাংলাসংবাদ বিজ্ঞপ্তি ২৩ January ২০১৭ Monday ৬:২৫:৪৩ PM
আজ সোমবার (২৩ জানুয়ারী) বিকেলে গণমাধ্যমে পাঠানো সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-কুয়ালা লামপুর রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ম ভাড়া ১৮ হাজার ১২২ টাকা এবং রিটার্ন ভাড়া ২৫ হাজার ১২০ টাকা নির্ধারন করা হয়েছে। ভাড়ায় সকল ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত। প্রাথমিকভাবে ঢাকা থেকে শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন সপ্তাহে পাঁচটি ফ্লাইট ঢাকা থেকে রাত ৮ টায় কুয়ালা লামপুর এর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কুয়ালা লামপুরে স্থানীয় সময় রাত ২টায় পৌছাবে। এছাড়া কুয়ালা লামপুর থেকে শনি ও রবিবার ব্যতীত প্রতিদিন স্থানীয় সময় রাত ৩ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ভোর ৫টায় ঢাকায় পৌঁছাবে। ঢাকা-কুয়ালা লামপুর-ঢাকা রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ৮টি বিজনেস ক্লাস, ১৫৬টি ইকোনমি ক্লাস এর আসন ব্যবস্থা রয়েছে। স্বল্প সময়ের মধ্যে সিঙ্গাপুর, দোহা, গুয়াংজু, রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। ফেব্রুয়ারী মাসের মধ্যে আরো একটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ইউএস-বাংলা এয়ালাইন্সের বিমান বহরে যুক্ত হতে যাচ্ছে। ১৭ জুলাই ২০১৪ সালে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে সকল অভ্যন্তরীণ রুট ছাড়াও আঞ্চলিক রুট কাঠমুন্ডু ও কলকাতা এবং মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য মাস্কাটে ফ্লাইট পরিচালনা করছে। সপ্তাহে প্রায় ২০০টির অধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে ইউএস-বাংলা। যাত্রা শুরু করার পর আড়াই বছরে প্রায় ২০ হাজার ফ্লাইট পরিচালনা করেছে, যা বাংলাদেশে বিমান চলাচলের ইতিহাসে একটি রেকর্ড। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

আগামী ১ মার্চ থেকে মালয়শিয়ার রাজধানী কুয়ালা লামপুরে ঢাকা থেকে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচ দিন ঢাকা থেকে কুয়ালা লামপুর রুটে ফ্লাইট পরিচালিত হবে।