" />
AmaderBarisal.com Logo

দ্বিতীয় দিনে নানা আয়োজনে মহাত্মা অশ্বিনী কুমারকে স্মরণে

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

২৬ January ২০১৭ Thursday ৩:১২:১২ PM

mohatta-ashwani-kumar-dutta-barisal মহাত্মা অশ্বিনী কুমার দত্তমহাত্মা অশ্বিনী কুমার দত্তের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দ্বিতীয় দিনের মত বরিশাল নগরীতে চলছে নানা আয়োজন।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় অশ্বিনী কুমার দত্তের বাড়ির (বর্তমান সরকারি বরিশাল কলেজ) প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অশ্বিনী কুমার সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম।

আলোচনা করেন সাবেক সচিব ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহমেদ, অশ্বিনী কুমার গবেষক অধ্যাপক তপঙ্কর চক্রবতী প্রমুখ ।





প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।