![]() বরিশালে সোনালী ব্যাংকের বিভাগীয় সম্মেলনসংবাদ বিজ্ঞপ্তি ২৮ January ২০১৭ Saturday ৬:০৮:০৩ PM
আজ শনিবার (২৮ জানুয়ারী) সকালে নগরীর একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংকের বরিশাল বিভাগের জেনারেল ম্যানেজার এ. এম. শফিক এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ ইউনুসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিইও এ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সরদার নুরুল আমিন। সম্মেলনে ২০১৬ সালে ব্যাংকের ব্যবসায়িক অর্জন পর্যালোচনার পাশাপাশি ২০১৭ সালের লক্ষ্যমাত্রা অর্জনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং ২০১৭ সালকে “ মুনাফা অর্জনের লক্ষ্যে ঘুরে দাঁড়ানোর বছর ” ঘোষনা করা হয়। সম্মেলনে ব্যাংকের প্রিন্সিপাল অফিস, আঞ্চলিক অফিস প্রধান সহ ৭৪ জন শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল নগরীতে সোনালী ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।