![]() বামনায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে মৃত ব্যক্তি!বামনা প্রতিবেদক ৬ February ২০১৭ Monday ৪:২৮:০১ PM
শুরু থেকে বামনা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। প্রকৃত মুক্তিযোদ্ধারা শুরু করেন আন্দোলন। অভিযোগ রয়েছে যাচাই-বাছাই কমিটিতে এলাকার বাইরের লোক সভাপতি এবং মৃত ব্যাক্তিকে সদস্য করা হয়। এ ঘটনায় প্রকৃত মুক্তিযোদ্ধারা মন্ত্রনালয়ে লিখিত অভিযোগ দেয়ার পর কার্যক্রম স্থগিত হয়। শনিবার (৪ ফেব্রুয়ারি) বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কার্যক্রম স্থগিতের কথা ঘোষণা করা হয়। শনিবার সকাল ১০ টায় ছিল বামনা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভা। সে মোতাবেক ৭ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি এ বি এম সুলতান আহাম্মেদ, সদস্য সচিব ও বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু, সদস্য তোফায়েল আহাম্মদ উপস্থিত থাকলেও কমিটির অন্য সদস্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল প্রতিনিধি মো. শফিকুর রহমান, জেলা কমান্ড কাউন্সিল প্রতিনিধি মোস্তফা কামাল, দুলাল হোসেন সোহরাব ও জামুকা প্রতিনিধি আব্দুস সোবাহান সভায় অনুপস্থিত ছিলেন না। নির্ধারিত দিনে কোরামের অভাবে বামনা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম স্থগিত হয়ে যায়। এদিকে শনিবার ও শুক্রবার বিকেলে বামনার ডৌয়াতলায় এলাকার মুক্তিযোদ্ধাদের এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ ও পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়,বামনায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভায় তারা যাবেননা। বামনার ডৌয়াতলায় ফারিয়া লারা কমপ্লেক্সে আয়োজিত মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংকের সাবেক ব্যাবস্থাপক ও মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমান। সভাপতির বক্তব্যে মো. শফিকুর রহমান বলেন, যাচাই বাছাই কমিটিতে জাতীয় মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় পটুয়াখালী নিবাসী এবিএম সুলতান আহমদের নামে একজনকে সভাপতি, বামনার ইউএনওকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। কমিটির ৪ জনসহ মৃত ব্যক্তির পরিবর্তে আবদুস সোবাহান নামে একজন মুক্তিযোদ্ধাকে সদস্য এবং মুক্তিযুদ্ধের সংগঠক আনোয়ার হোসেন খানকে সভাপতির দায়িত্ব প্রদানের অনুরোধ জানিয়ে মন্ত্রনালয়ে আবেদন করা হয়। মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় থেকে ২ ফেব্রুয়ারী এক পত্রে জানানো হয় এলাকার মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে মৃত মুক্তিযোদ্ধার পরিবর্তে প্রস্তাবিত মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহনকে সদস্য করা হয়। মুক্তিযোদ্ধাদের দাবি বিএলএফ সদস্য আনোয়ার হোসেন খান মজনুকে বাদ দিয়ে দুলাল সোহরাব নামে একজনকে বাছাই কমিটির সদস্য করা হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধারা এর প্রতিবাদ করছে এবং অবিলম্বে আনোয়ার হোসেন খান মজনুকে সভাপতি করে বামনা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি গঠন করার অনুরোধ করেন। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

মুক্তিযোদ্ধা আমির হোসেন মারা গেছেন ২০০৯ সালের ২১ সেপ্টম্বর। ৭ বছর আগে মারা যাওয়া ব্যক্তিকে রাখা হয়েছে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে। বিষয়টি আশ্চর্যের শোনালেও বরগুনার বামনা উপজেলায় বাস্তবতা এমনটাই।