" />
AmaderBarisal.com Logo

বামনা উপজেলা চেয়ারম্যানের উপর হামলা, গাড়ি ভাঙচুর

বামনা প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

৭ February ২০১৭ Tuesday ৫:৫৪:৩৬ PM

বামনা উপজেলা চেয়ারম্যানের উপর হামলা, গাড়ি ভাঙচুর বরগুনার বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু মৃধার উপর দৃর্বৃত্তরা হামলা চালিয়েছে। তবে তিনি এই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

সোমবার (০৬ ফেব্রুয়ারী) রাত ১১ টার দিকে বামনা-পাথরঘাটা সড়কের দক্ষিণ গুদিঘাটা গ্রামের মোস্তফার ইটভাটার দক্ষিন পাশের এই হামলার ঘটনাটি ঘটে।

আহত উপজেলা চেয়ারম্যান বর্তমানে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় বামনা থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

বামনা উপজেলা চেয়ারম্যানের উপর হামলা, গাড়ি ভাঙচুর হাসপাতাল সূত্রে জানাগেছে, সোমবার বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সভা করে চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু তার সরকারি গাড়ি যোগে রাতে বামনা ফিরছিলেন। পথে কাকচিড়া বাজার পার হয়ে বামনা-পাথরঘাটা সড়কের দক্ষিণ গুদিঘাটা গ্রামের মোস্তফার ইটভাটার দক্ষিণ পাশের সড়কে বামনা অংশে পৌছলে দুটি মটর সাইকেলে ৬ জন মুখোশধারী স্বশস্ত্র দুর্বৃত্ত্ব তাদের গাড়ির গতি রোধ করে।

এসময় ওই দৃর্বৃত্ত্বরা দেশীয় অস্ত্র দিয়ে গাড়ীর উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা চালায়। এসময় গাড়ীর চালক দ্রুত গাড়িটিকে চালিয়ে পিপুলিয়া বাজারে এসে আশ্রয় নেয়। দৃর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গাড়ির উভয় পাশের গ্লাস ভেঙ্গে যায় এবং গ্লাসের আঘাতে চেয়ারম্যান লিটু মৃধার শরীরে জখম হয়। বামনা থানাপুলিশ খবর পেয়ে ঘটনার দেড় ঘন্টা পরে ঘটনাস্থলে উপস্থিত হয়।

বামনা উপজেলা চেয়ারম্যানের উপর হামলা, গাড়ি ভাঙচুর চেয়ারম্যানের গাড়ীতে থাকা বরগুনা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা অভিযোগ করেণ, ঘটনার চলাকালীন সময় বামনা থানাকে মুঠোফোনে বিষয়টি অবহিত করলেও বামনা থানা পুলিশ রহস্যজনক কারণে প্রায় দেড় ঘন্টা পরে ঘটনা স্থলে পৌছে। তবে তার ধারনা এটা আগে থেকেই পরিকল্পনা করে করা হয়েছে।

বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা দাবি করেণ, তারে হত্যার উদ্দেশ্যে কতিপয় সন্ত্রাসী এ হামলার ঘটনা ঘটিয়েছে। তিনি ঘটনাটির সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেন।

বামনা থানার অফিসার ইন চার্জ মো. শাহাবুদ্দিন জানান, তারা রাত সাড়ে ১১টার সময় মুঠোফোনে হামলার বিষয়টি অবহিত হয়েছেন। পরবর্তীতে পুলিশ ফোর্স নিয়ে পিপুলিয়া বাজার থেকে উপজেলা চেয়ারম্যানকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।