" />
AmaderBarisal.com Logo

বামনা উপজেলা চেয়ারম্যানের উপর হামলায় মামলা

বামনা প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

৮ February ২০১৭ Wednesday ৬:৩৯:৩৮ PM

বামনা উপজেলা চেয়ারম্যানের উপর হামলা, গাড়ি ভাঙচুরবরগুনার বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যানের গাড়িতে হামলার ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু মৃধা বাদী হয়ে বামনা থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় অজ্ঞাত নামা ৬ জনকে আসামি করে একটি হত্যা চেষ্টা ও সরকারি গাড়ী ভাংচুরের মামলা দায়ের করেন।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে বামনা থানায় এ মামলাটি দায়ের করা হয়। মামলার ধারা ৩৪১/৩০৭/৩২৩/৪২৭/৩৪।

মামলা সূত্রে জানাগেছে, সোমবার বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সভা করে চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু তার সরকারি গাড়ি যোগে রাতে বামনা ফিরছিলেন। পথে কাকচিড়া বাজার পার হয়ে বামনা-পাথরঘাটা সড়কের দক্ষিণ গুদিঘাটা গ্রামের মা ব্রীকস্রে দক্ষিণ পাশের সড়কে বামনা অংশে পৌছলে দুটি মটর সাইকেলে ছয়জন মুখোশধারী স্বশস্ত্র দুর্বৃত্ত্ব তাদের গাড়ির গতি রোধ করে।

এসময় ওই দেশীয় অস্ত্র দিয়ে গাড়ীর উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা চালায়। এসময় গাড়ীর চালক দ্রুত গাড়িটিকে চালিয়ে পিপুলিয়া বাজারে এসে আশ্রয় নেয়। দৃর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গাড়ির উভয় পাশের গ্লাস ভেঙ্গে যায় এবং গ্লাসের আঘাতে চেয়ারম্যান লিটু মৃধার শরীরে জখম হয়।

বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় তিনি মঙ্গলবার বামনা থানায় একটি মামলা দায়ের করেন।

বামনা থানা পুলিশ ঘটনার সঠিক তদন্ত করে আসামিদের খুঁজে বের করে বিচারের আওতায় নিয়ে আসবে বলে জানান তিনি।

আরো পড়ুন…
বামনা উপজেলা চেয়ারম্যানের উপর হামলা, গাড়ি ভাঙচুর



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।