![]() বাবুগঞ্জের সুগন্ধা নদীতে ভাসছে অজ্ঞাত যুবতীর লাশ
১১ November ২০১১ Friday ৮:১৫:১৫ AM
বাবুগঞ্জ, ১০ নভেম্বর (বাবুগঞ্জ সংবাদদাতা/আমাদের বরিশাল ডটকম): বাবুগঞ্জের সুগন্ধা নদীতে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতুর নিচে ১০ নভেম্বর বৃহস্পতিবার বিকালে অজ্ঞাত এক যুবতীর গলাকাটা লাশ ভাসতে দেখা গেছে। লাশটির মাথা ছিল শরীর থেকে বিচ্ছিন্ন এবং সম্পূর্ণ বিবস্ত্র। এলাকাটি বরিশাল বিমান বন্দর থানার আওতাধীন হলেও তাদের সাথে যোগাযোগ করলে থানা পুলিশ এ ব্যাপারে কিছুই জানে না বলে জানিয়েছে। স্থানীয় সূত্র জানায়, ১০ নভেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার সুগন্ধা নদীতে দোয়ারিকা সেতুর নিচে অজ্ঞাত মস্তক বিহীন এক যুবতির লাশ ভাসতে দেখা যায়। সেতুর নিচে লাশ ভাসার খবর পেয়ে এলাকার শত শত উৎসুক জনতা ব্রীজের উপর ভীড় জমায়। লাশের নিচের অংশ বিবস্ত্র হলেও গায়ে সবুজ রং’র কামিজ ও হাতে চুড়ি দেখা গেছে। লাশটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। সন্ধার দিকে ভাটার টানে লাশটিকে সেতু এলাকার মাঝ নদী দিয়ে পশ্বিম দিকে উজিরপুর অভিমুখে ভেসে যেতে দেখেছে স্থানীয়রা। মস্তকবিহীন অজ্ঞাত লাশটি দেখে এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
