" />
AmaderBarisal.com Logo

বাকেরগঞ্জে স্ত্রীর পরকীয়া প্রেমের বলি হলো স্বামী


আমাদেরবরিশাল.কম

১২ November ২০১১ Saturday ৮:৫৩:১৩ AM

বরিশাল, ১১ নভেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): বাকেরগঞ্জে স্ত্রীর পরকিয়া প্রেম নিয়ে দু’পরিবারের সংঘর্ষে স্বামী নিহত হয়েছে। নিহতের নাম মোঃ মন্নান হাওলাদার (৩৫)। সে উপজেলার পশ্চিম জিরাইল গ্রামের মৃত চেরাগ অলী হাওলাদারের ছেলে। ১১ নভেম্বর শুক্রবার সকালে বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম জিরাইল গ্রামে এ ঘটনা ঘটে। এসময় নিহত মন্নানের ভাই জালাল হাওলাদারসহ দু’পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

জানা গেছে, নিহত মন্নান হাওলাদার ঢাকায় সবজি বিক্রেতা। তিনি বাড়ীতে না থাকায় স্ত্রী কাজলের সাথে প্রতিবেশি শামসুল মিয়ার সাথে পরকীয়া প্রেম হয়। এই ঘটনা নিয়ে ১১ নভেম্বর শুক্রবার সকালে মন্নান হাওলাদারের সাথে প্রতিবেশী শামসুল মিয়ার পরিবারের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে এটি সংঘর্ষে রুপ নিলে প্রতিপক্ষের আঘাতে মন্নান হাওলাদার মাথায় আঘাত পান এবং তার ভাই জালাল হাওলাদারের হাত ভেঙ্গে যায়। এছাড়াও শামসুল মিয়াসহ অপর পক্ষের তিনজন আহত হয়েছে। গুরুত্বর মন্নান ও জালাল হাওলাদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মন্নান হাওলাদার মারা যান।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত আনোয়ার আমাদের বরিশাল ডটকমকে জানান, মন্নান হাওলাদারের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত (রাত পৌনে ১২টা পর্যন্ত) মন্নানের পরিবার মামলা করেনি তবে নিহতের পরিবার মামলা করবে বলে জানান ওসি।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।