![]() বরিশাল সাংবাদিক পরিষদের আনন্দ ভ্রমন ও ফ্যামিলি নাইটসংবাদ বিজ্ঞপ্তি ১৭ February ২০১৭ Friday ৯:৪৯:৪৯ PM
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বরিশাল সাংবাদিক পরিষদের সদস্যরা তাদের পরিবার-পরিজন নিয়ে গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সাগর কন্যা কুয়াকাটায় পৌছায়। এ সময় বাকেরগঞ্জ থানা পুলিশ, পটুয়াখালী থানা পুলিশ সার্বিক নিরাপত্তা প্রদান করে বরিশাল সাংবাদিক পরিষদের সদস্যদের। কুয়াকাটায় পৌছানোর পরে বরিশাল সাংবাদিক পরিষদ’র সদস্যদের উৎসব মুখর পরিবেশ সৃষ্ঠি হয়। পরে সন্ধায় সাগর কন্যা কুয়াকাটায় বরিশাল সাংবাদিক পরিষদ’র সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠানের টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইত্তেফাক ব্যুরো প্রধান লিটন বাশার উদ্বোধন করেন। এর পর বরিশাল সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ কুয়াকাটায় ব্যাপক আতশবাজির মাধ্যমে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় এই অনুষ্ঠান সমাপ্তি হয়। আজ শুক্রবার দুপুর সাড়ে ১টায় বরিশালের উদ্দেশ্যে রওনা হয় বরিশাল সাংবাদিক পরিষদের সদস্যরা। দুপুর সাড়ে ৩টায় বরিশালে এসে পৌছায়। সমগ্র অনুষ্ঠানটি সফল করেছেন, বরিশাল সাংবাদিক পরিষদের সভাপতি জিএম ফারুক লিটু, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম অভি, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক মহসিন সুজন, দপ্তর সম্পাদক এসজিএম খালেদ, প্রচার সম্পাদক এমএসআই লিমন, তথ্য ও গবেষনা সম্পাদক এম ফোরকান, ক্রীড়া সম্পাদক ফাহিম ফিরোজ সদস্য আরিফুর রহমান প্রমুখ। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সাগর কন্যা খ্যাত কুয়াকাটায় বরিশাল সাংবাদিক পরিষদের বার্ষিক আনন্দ ভ্রমন ও ফ্যামিলি নাইট ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।