" />
AmaderBarisal.com Logo

বরিশালের অাবীরের ‘কিছু মেঘ কিছু রোদ্দুর’ বইমেলায়

সাহিত্য ডেস্ক
আমাদেরবরিশাল.কম

২০ February ২০১৭ Monday ১১:৫৯:৫২ AM

বরিশালের অাবীরের 'কিছু মেঘ কিছু রোদ্দুর' বইমেলায়লেখালেখির অভ্যস লেখক অালমগীর হোসেন অাবীরের নতুন নয়। স্কুল জীবন থেকেই নিয়মিত লিখছেন। সাহিত্যের সকল শাখা-কবিতা, ছড়া, ছোটগল্প ও উপন্যাস সর্বত্র তিনি হাতের ছাপ রেখে চলেছেন। ‘কিছু মেঘ কিছু রোদ্দুর’ তার প্রথম গল্প সংকলন। একুশে গ্রন্থমেলা ২০১৭ -তে বের হয়েছে। বইটি পাওয়া যাবে সুলেখা প্রকাশনীর স্টলে।স্টল নম্বর-৩৯৫

এবং ২০১৩ সালে প্রকাশিত উপন্যাস ‘হৃদয় ছুঁয়ে যায়’ পাঠক মহলে বেশ গ্রহণযোগ্যতা পাওয়ায় এবছর দ্বিতীয় মুদ্রণ বের হয়েছে। নয়টি জীবনধর্মী চমৎকার ছোটগল্প স্থান পেয়েছে ‘কিছু মেঘ কিছু রোদ্দুর’ গ্রন্থে । প্রতিটি গল্পই শুরু থেকে শেষ অবধি স্বছন্দে এগিয়েছে।

গল্পের নির্মাণলৈলীতে বেশ নান্দনিকতা ও নিজস্বতা চোখে পড়ে। নির্মম বাস্তবতায় পিষ্ট হওয়া মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের জীবনের নতুন বাঁক, ছোটখাটো সুখ-দু:খের খন্ডচিত্র অত্যন্ত সহজভাষায় নিখুঁতভাবে চিত্রিত হয়েছে তার লেখায়। দীর্ঘ -অনুশীলনের মাধ্যমে কলমশিল্পী হিসেবে তিনি ইতোমধ্যে নিপুণতা অর্জন করেছেন স্বীয় যোগ্যতায়।

তার লেখিনতে ফুঁটে উঠেছে- কঠোর প্রচেষ্ট, অবিরাম সংগ্রামের পরে মধ্যবিত্তের দরজায় কিছুটা সাফল্য এসে ধরা দেয়, উপভোগ করার সুযোগ হয় কিছুটা-অার্থিক-স্বাচ্ছন্দের। কিন্তু কিছু অপ্রাপ্তি, না পাওয়ার অন্তক্ষরণ সে- সফলতার অানন্দটুকু করে দেয় ম্লান, বিবর্ণ ও অর্থহীন।

তিনি গল্পের চরিত্রে জীবনের সহজাত প্রেমকে এড়িয়ে যান নি সত্য, তবে সে-প্রেম দায়িত্বজ্ঞানহীন হয়ে শুধু নিজের চাওয়াটুকু চরিতার্থে গল্পের নায়ক বেপরোয়াভাবে অগ্রসর হয় নি, জীবনের রুঢ় বাস্তবতার চরম নিষ্ঠুরতার কাছে কখনো তাকে হতে হয়েছে পরাস্ত।

তিনি বরিশাল জেলার্ ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো: জয়নাল মোল্লা ও মাতার নাম শাহিনুর বেগম।

তিনি নিজ গ্রামের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে বাকেরগঞ্জ জে.এস.ইউ. হাই স্কুল থেকে ১৯৯৯ সালে এসএসসি এবং বাকেরগঞ্জ সরকারি কলেজ থেকে ২০০১ সালে এইচএসসি পাস করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ২০০৫ সালে বিবিএ এবং ২০০৬ সালে এমবিএ পাস করেন।





প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।