![]() শহীদ দিবসে বামনা আ.লীগ কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকাবামনা প্রতিবেদক ২১ February ২০১৭ Tuesday ৫:১৭:৪৫ PM
ভাষা শহীদদের স্মরণে আজ সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনিমিত রাখার নিয়ম থাকলেও খোদ সরকার দলীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ কার্যালয়ে দুপুর ১টা পর্যন্ত কোন পতাকা উত্তোলন করা হয়নি। সরেজমিনে বামনা উপজেলা পরিষদ রোডস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে কোন পতাকা টানানো হয়নি। অফিসটির আশেপাশে ময়লা আবর্জনায় ভরা।
জাতীয় এ মহান দিবসে খোদ সরকারীদল তাদের কার্যালয়ে পতাকা না টানানোয় ক্ষোভ প্রকাশ করেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসা স্থানীয়া। বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু মৃধা বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিবারে পতাকা উত্তোলন করে। এবারে কেন তারা উত্তোলন করেনাই তা তিনি জানেন না। এ ব্যাপারে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বাচ্চুর কাছে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে কেন পতাকা উত্তোলন করে নি তা আমি জানিনা। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বরগুনার বামনা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উড়েনি জাতীয় পতাকা।
স্থানীয় সাংবাদিকরা ভবনটির ছবি তোলার খবর নেতাকর্মীরার জানতে পেয়ে দুপুর ২ টার দিকে একটি প্লাষ্টিকের পাইপে কোন রকমে দায়সারা ভাবে ছোট একটি পতাকা উত্তোলন করে।