![]() দুমকিতে ৬ মন জাটকা উদ্ধার, এতিমখানা ও দুস্থ:দের মধ্যে বিতরণ
১৩ November ২০১১ Sunday ১:২৮:৫৭ PM
![]() দুমকি থানা ব্রিজ বাসস্ট্যান্ড থেকে আটককৃত ৬ মন জাটকা ইলিশ (বায়ে), (ডানে) আটককৃত ইলিশ বস্তা থেকে বের করা হচ্ছে (ছবিঃ আমাদের বরিশাল ডটকম) দুমকি, ১৩ নভেম্বর (মোঃ মজিবুর রহমান/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর দুমকি থানা ব্রিজ বাসস্ট্যান্ড হতে ১২ নভেম্বর শনিবার রাতে দূর-পাল্লার একটি পরিবহন বাস থেকে ৬ মন নিষিদ্ধ জাটকা ইলিশ আটক করেছে পুলিশ। আটককৃত অবৈধ জাটকা পরিবহনের দায়ে রফিক ফকির নামের পরিবহন বাসটির সুপারভাইজারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮ টায় দশমিনা-দুমকি-ঢাকা রুটের দূরপাল্লার মেঘনা পরিবহন (ঢাকা মেট্রো ভ-১৪-৯৬৮) যাত্রীবাহী বাসটি থানা ব্রিজ কাউন্টারের সামনে পৌছলে থানা পুলিশ অভিযান চালিয়ে বাসের ছাদ থেকে ৩ বস্তা ভর্তি অবৈধ জাটকা ইলিশ আটক করে থানায় নিয়ে যায়। তাৎক্ষনিক দুমকির ইউএনও মো: আসাদুজ্জামান জনসন্মুখে প্রথম শ্রেণীর মেজিষ্ট্রেটের ক্ষমতাবলে ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধ জাটকা পরিবহনের দায়ে সুপারভাইজার রফিক ফকিরকে(৩৮) নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়। পরে আটককৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানায় এবং লেবুখালী ও কদমতলা আশ্রায়ন প্রকল্পে খবর দিয়ে দুস্থ: ও এতিমদের মাঝে ভাগ করে দিয়ে দেন। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

