![]() বরিশালে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার
১৪ November ২০১১ Monday ৫:২৪:১৪ PM
বরিশাল, ১৪ নভেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): বাকেরগঞ্জে স্ত্রীর পরকিয়া প্রেম নিয়ে দু’পরিবারের সংঘর্ষে স্বামী নিহত হওয়ার ঘটনায় স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১১ নভেম্বর শুক্রবার সকালে বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম জিরাইল গ্রামে স্ত্রীর পরকিয়া প্রেম নিয়ে দু’পরিবারের সংঘর্ষে স্বামী মোঃ মন্নান হাওলাদার (৩৫) মারা যান। ১২ নভেম্বর শনিবার সকালে নিহতের ভাই জালাল হাওলাদার নিহতের স্ত্রী কাজল ও তার পরকীয়া প্রেমিক সামসুলসহ ১৫ জনকে আসামী করে মামলা করা হলে পুলিশ এ মামলায় নিহতের স্ত্রী কাজলকে গ্রেপ্তার করে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম জিরাইল গ্রামের একটি বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে। ১১ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টায় নিজ বাড়ীতে মান্নানকে তার স্ত্রী কাজল ও তার পরকীয়া প্রেমিক শামসুল হক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মান্নানকে আহত করে। চিকিৎসার জন্য আহত মান্নানকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পরে বিকেল ৫ টায় সে মৃত্যুবরণ করে। এ ঘটনায় নিহত মান্নানের ভাই জালাল হাওলাদার বাদী হয়ে ১২ নভেম্বর শনিবার সকালে বাকেরগঞ্জ থানায় ১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। স্থানীয়রা জানায়, নিহত মান্নান হাওলাদার ঢাকা কাওরান বাজারে কাঁচামালের ব্যবসা করত। স্বামী ঢাকা থাকায় তার স্ত্রী কাজল এলাকার সামসুল হক নামে একজনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। একদিন মান্নানের পুত্র সাদ্দাম (১৩) তার মা কাজলকে পরকীয়া প্রেমিক সামসুল হকের সাথে ঘরে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। বিষয়টি সাদ্দাম তার বাবা মান্নানকে জানালে এনিয়ে কাজলের সাথে স্বামী মান্নানের মতবিরোধ ও ঝগড়াঝাটি হয়। গত ৯ নভেম্বর মান্নান ঈদ করতে ঢাকা থেকে বাড়ীতে আসলে স্ত্রী কাজল ও পরকীয়া প্রেমিক সামসুল হক তাকে দেখিয়ে দেবে বলে খুন জখমের হুমকি দেয়। এর জের ধরে ১১ নভেম্বর শনিবার সকালে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় দু’পরিবারের সংঘর্ষে মন্নান হাওলাদার মারা যান। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত আনোয়ার আমাদের বরিশাল ডটকমকে বলেন, মামলার ৫নং আসামি নিহতের স্ত্রী কাজল বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
