" />
AmaderBarisal.com Logo

ফোন নম্বর ছাড়া মোবাইলে টাকা রিচার্জ

অনলাইন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

২ March ২০১৭ Thursday ৩:০০:০৬ PM

india-delhi-news-map ভারত নয়াদিল্লি দিল্লি সংবাদ মানচিত্রগ্রাহকদের গোপনীয়তার কথা মাথায় রেখে ফোন নম্বর না জানিয়েই অর্থ রিচার্জের সুবিধা চালু হলো ভারতে। প্রাথমিকভাবে শুধু পশ্চিমবঙ্গ রাজ্যেই এই সুবিধা চালু হচ্ছে।

ভোডাফোন কোম্পানি জানায়, অনেক সময় রিচার্জ করতে গিয়ে নম্বর ফাঁস হয়ে যায়। তাই এমন অভিনব সিদ্ধান্তের নাম দেওয়া হয়েছে রিচার্জ মোড বা পিআরএম।

কোম্পানিটি জানায়, এই সার্ভিস পেতে কোনো অতিরিক্ত চার্জ লাগবে না। শুধুমাত্র একটি এসএমএস পাঠালেই কাজ হবে। এসএমএসে লিখতে হবে প্রাইভেট এবং নির্দিষ্ট নম্বরে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, যা দোকানে দেখিয়ে টাকা ভরা যাবে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।