![]() বরিশাল বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ মামুন আহসানবামনা প্রতিবেদক ৫ March ২০১৭ Sunday ১০:৩৬:৪৩ PM
সম্প্রতি বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ সংক্রান্ত বিভাগীয় কমিটির সভায় এ বিভাগের ছয় জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষদের মধ্য থেকে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করে বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসানকে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে। একজন আত্মনিবেদিত শিক্ষানুরাগী মুর্তাযা আহসান বামনা সদর আর রশীদ ফাযিল মাদরাসা ও বামনা কিন্ডার গার্টেন স্কুল আই.এ.একাডেমীর প্রতিষ্ঠাতা। এছাড়াও তাঁর ব্যক্তিগত উদ্যোগে বামনা উপজেলার প্রত্যন্ত এলাকায় ১২টি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে। একাধারে শিক্ষক, লেখক, গীতিকার, কবি ও প্রবন্ধকার হিসেবে স্থানীয়ভাবে তিনি যথেষ্ট জনপ্রিয়। তাঁর লেখা ‘ছোটদের ইসলাম শিক্ষা’ এবং ইংরেজী ছড়ার বই ‘রাইমস এন্ড পোয়েমস’ কিন্ডার গার্টেন স্কুলের পাঠ্যসূচিভুক্ত। তাঁর লেখা বই ‘মক্তবে শিক্ষা মনোবিদ্যা ও মক্তব প্রশাসন’ ১৯৮৪ সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে। তিনি দীর্ঘ দিন ‘মাসিক আল-ইমামত’ পত্রিকার সম্পাদক ছিলেন। তাঁর প্রশাসনিক দক্ষতা, আর্থিক ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা, ছাত্রী-অভিভাবক-গভার্নিং বডির সাথে যোগাযোগ ও সহযোগিতা, নিয়মানুবর্তিতা, ব্যক্তিত্বের বলিষ্ঠতা ও নিয়মতান্ত্রিক পরিচালনায় প্রতিষ্ঠানের পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক পর্যায়ে রয়েছে । মুর্তাযা আহসান বামনার সম্ভ্রান্ত সৈয়দ পরিবারের সন্তান। তিনি কর্ম জীবনে ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এবং পরপর তিন মেয়াদে বামনা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এ বরিশাল বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বামনা উপজেলার বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন।