![]() বরিশালে আসছে ‘বাংলাদেশ স্টার্টআপ কাপ ২০১৭’অনলাইন ডেস্ক ৭ March ২০১৭ Tuesday ১২:১৫:২৩ AM
![]() সংগ্রহীত দ্বিতীয়বারের মতো দেশব্যাপী শুরু হচ্ছে নতুন উদ্যোক্তাদের জন্য প্রতিযোগিতা ‘বাংলাদেশ স্টার্টআপ কাপ ২০১৭’। নেদারল্যান্ডস সরকার ও ভারতীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান আবিষ্কার সহযোগিতায় এই আয়োজনে বরিশাল বিভাগে সাত দিন করে ইকোসিস্টেম তৈরির জন্য কর্মশালা, নির্বাচিত অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। বেটার স্টোরিজ লিমিটেডের উদ্যোগে একই সুযোগ থাকছে চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগেও। সোমবার (০৬ মার্চ) রাজধানীর গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের ৬০টিরও বেশি দেশে আয়োজিত হয় স্টার্টআপ কাপ। এর অংশ হিসেবে স্থানীয় নতুন উদ্যোক্তাদের সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে বাংলাদেশে শুরু হবে বাংলাদেশ স্টার্টআপ কাপ ২০১৭। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বাংলাদেশ স্টার্টআপ কাপ ২০১৭ একটি ইকোসিস্টেম তৈরি বিষয়ক উদ্যোগ। এটি একটি বছরব্যাপী ব্যবসায়িক মডেল তৈরির প্রতিযোগিতা, যা দেশজুড়ে অনুষ্ঠিত হবে। বিশেষায়িত একটি বাস বাংলাদেশের ৭টি বিভাগীয় শহরে ভ্রমণের মাধ্যমে স্টার্টআপ সংস্কৃতির উন্নয়নে কাজ করবে এবং উদ্যোক্তাদের স্থানীয় স্টার্টআপ ব্যবসার সুষ্ঠু পরিবেশ তৈরি ও বিকাশে সহায়তা করবে। আগ্রহী ব্যক্তিরা ২৫ মার্চের মধ্যে bangladesh.startupcup.com ঠিকানার ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারিটা কুলেনারা, অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, বাংলাদেশ স্টার্টআপ কাপের প্রকল্প পরিচালক সেলিমা হোসাইন ও উপপ্রকল্প পরিচালক মুহাইমিন খান। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

