![]() ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় নাজিরপুর থানার ৩ পুলিশ প্রত্যাহার
১৪ November ২০১১ Monday ৮:০৭:৩৫ PM
পিরোজপুর, ১৪ নভেম্বর (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরের নাজিরপুর থানায় ছাত্রলীগ কর্মীদের হামলা, ভাংচুর ও পুলিশ কর্মকর্তাদের আহত করার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আঃ মালেকসহ উপ-পরিদর্শক মোঃ মালেক ও কনষ্টেবল মোঃ সাইফুল ইসলামকে পিরোজপুর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ আতিকুর রহমান ১৪ নভেম্বর সোমবার প্রত্যাহারের (ক্লোজ) বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসংগত, গত ৬ নভেম্বর এক ছাত্রলীগ কর্মীকে আটকের জের ধরে নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ডালিমের নেতৃত্বে থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালানো হয়। এর আগে ছাত্রলীগের নেতা কর্মীরা ৪ পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় থানায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের উপপরিদর্শক কমল কান্তি পাইক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
