![]() ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পরিচয়পত্র ও পাসপোর্ট নম্বরের প্রস্তাবঅনলাইন ডেস্ক ১৪ March ২০১৭ Tuesday ১২:১৯:২১ AM
সোমবার (১৩ মার্চ) বিকালে হোটেল সোনারগাঁওয়ে ফেসবুকের সেফটি ম্যানেজার বিক্রম লেংগেহরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়। ফেসুবকের এই প্রতিনিধি পুলিশকে জানিয়েছেন,ফেসবুক কোনও চুক্তি করে না। তবে তারা বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশন) মাহবুবুর রহমান ফেসবুক প্রতিনিধির কাছে প্রস্তাব দেন, ফেসবুকে জঙ্গি ও সন্ত্রাসীদের প্রপাগান্ডা নিয়ে করণীয় কী হতে পারে এবং এ নিয়ে তাদের সহযোগিতা প্রত্যাশা করেন। যাতে জঙ্গি ও সন্ত্রাসীদের সহজে খুঁজে বের করা যায়। একই সঙ্গে ফেসবুকের সঙ্গে সহযোগিতামূলক কোনও চুক্তি করা যায় কিনা। ফেসবুকের সঙ্গে আলোচনার পর বৈঠকে উপস্থিত পুলিশ সদর দফতরের এআইজি (গোপনীয়) মনিরুজ্জামান জানান, ফেসবুক একটি সোস্যাল মিডিয়া। এর মাধ্যমে জঙ্গিরা প্রপাগান্ডা চালায়। তারা যাতে এটি করতে না পারে, সেজন্য ফেসবুক যেন তাদের সহায়তা করে। পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের নম্বর যেন বাধ্যতামূলক করা হয় ফেসবুক আইডি খোলার ক্ষেত্রে। নারী নির্যাতন ও ধর্মীয় বিষয়ে যেকোনও প্রচারণার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা চাইলে যেন তারা সেটা করে। সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট নম্বর নিশ্চিত করতে ফেসবুক কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পুলিশ।