" />
AmaderBarisal.com Logo

বাবুগঞ্জে এলাকাবাসীর গণ-অনশন, নদীর ভাঙ্গন রোধে বাঁশের খাঁচা ফেলা শুরু


আমাদেরবরিশাল.কম

১৫ November ২০১১ Tuesday ৭:৪২:০০ PM

রাশেদ খান মেনন

সুগন্ধা ও সন্ধা নদীর ভাঙ্গন রোধে এলাকাবাসীর উদ্যোগে ভাঙ্গন প্রতিরোধে নদীতে প্রতিরক্ষামুলক বাঁশের খাঁচা ফেলার কাজের উদ্বোধন করেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বাবুগঞ্জ, ১৫ নভেম্বর (সাইফুল ইসলাম/আমাদের বরিশাল ডটকম): সুগন্ধা ও সন্ধা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে গনঅনশন কর্মসুচী পালন করেছেন স্থানীয় এলাকাবাসীরা। ১৫ নভেম্বর মঙ্গলবার সকালে সন্ধা ও সুগন্ধা নদীর ভাঙ্গন প্রতিরোধ কমিটর উদ্যেগে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া নতুন হাটে ঢাকা-বরিশাল মহাসড়কে এ গনঅনশন কর্মসুচীর আয়োজন করা হয়। ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন অনশনকারীদের শরবত পান করানোর মধ্যে দিয়ে অনশন কর্মসূচীর সমাপ্ত ঘোষনা করেন ও চরসাধুকাঠীসহ এলাকাবাসীর উদ্যোগে ভাঙ্গন প্রতিরোধে নদীর তীরে সেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রতিরক্ষামুলক বাঁশের খাঁচা ফেলার কাজের উদ্বোধন করেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এ গনঅনশনের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাদল। এ সময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জের সন্তান ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন।

ভাঙ্গন প্রতিরোধ কমিটির আহবায়ক অধ্যাপক ইসহাক শরীফের সভাপত্তিত্বে প্রধান অতিথির বক্তব্যে মেনন বলেন, বর্তমান সরকার এ এলাকার গুরুত্বপূর্ন স্থাপনা রক্ষার্থে একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। অর্থের অভাবে কাজ শুরু হচ্ছে না তবে খুব শীঘ্রই কাজ শুরু হবে। অনশন কর্মসুচীতে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক বিপুল বিহারি, অধ্যাপক নজরুল ইসলাম নিলু, প্রধান শিক্ষক রাজ্জাক শরীফ, সাইদুর রহমান, মতিয়ার রহমান, আলাউদ্দিন, শাহিন মাহমুদ, আইউব আলী মাতুব্বার, মান্নান শিকদার প্রমুখ। সভাশেষে সংসদ সদস্য রাশেদ খান মেনন অনশন কারীদের শরবত পান করানোর মধ্যে দিয়ে অনশন কর্মসূচীর সমাপ্ত ঘোষনা করেন।

এর আগে তিনি চরসাধুকাঠীসহ এলাকাবাসীর উদ্যোগে ভাঙ্গন প্রতিরোধে নদীর তীরে সেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রতিরক্ষামুলক বাঁশের খাঁচা ফেলার কাজের উদ্বোধন করেন। পরে সুগন্ধা নদীর তীরে ভাঙ্গন প্রতিরোধ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যক্ষ মাওঃ আঃ মতিনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন রাশেদ খান মেনন এমপি। এছাড়াও বক্তব্য রাখেন- বাবুগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি কাজি এমদাদুল হক দুলাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান খান বাদল, ওয়াকার্স পার্টির নেতা বজলুর রহমান মাস্টার প্রমূখ।

উল্লেখ্য, গত এক দশক ধরে আড়িয়াল খাঁ, সুগন্ধা ও সন্ধা নদীর ভাঙ্গনের কবলে পড়ে উপজেলার সরকারী, বেসরকারী গুরুত্বপূর্ন স্থাপনাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, বসত বাড়ী, হাজার হাজার একর ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। আর নদীর ভাঙ্গনের ফলে এলাকার হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে।


(আমাদের বরিশাল ডটকম/বাবুগঞ্জ/সাই/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।