" />
AmaderBarisal.com Logo

‘তথ্য হলো ক্ষমতা, তার মালিক জনগণ’ -বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

২১ March ২০১৭ Tuesday ৭:০৪:৩৩ PM

‘তথ্য হলো ক্ষমতা, তার মালিক জনগণ’ -বিভাগীয় কমিশনারবরিশাল বিভাগীয় কমিশনার মোঃ গাউস বলেছেন, ‘তথ্য হলো শক্তি। অন্যভাবে বলা যায়, তথ্য হলো ক্ষমতা। সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। তাই সকল সবকারি বেসরকারি প্রতিষ্ঠান জনগণকে তথ্য দিতে বাধ্য থাকবে।’

ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশন্যাল(টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির উদ্যোগে ‘তথ্যই শক্তি, জানবো, জানাবো-দুর্নীতি রুখবো’ শ্লোগানে বরিশালে তথ্য মেলার শেষ দিনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ মঙ্গলবার (২১ মার্চ) নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত এ অনুষ্ঠানে অধ্যক্ষ গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে আলোচ্য বিষয় ছিলো “তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নে সরকারি কর্তৃপক্ষের কর্তব্য”।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক সনাক সদস্য প্রফেসর শাহ্ সাজেদা।

বক্তব্য রাখে- বরিশাল দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো: আক্তার হোসেন, বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো: সাইফুজ্জামান, সনাক সদস্য আসমা চৌধুরী, টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার মোঃ ফিরোজ উদ্দীন, সনাক সদস্য এ্যাড মানবেন্দ্র বটব্যাল প্রমুখ।

এরআগে সকালে এক বিতর্ক অনুষ্ঠান আয়োজন করা হয়। বিতর্কের বিষয় ছিলো ‘একমাত্র তথ্য অধিকার আইনেই যথাযথ ব্যবহারই পারে দুর্নীতি রোধ করতে’।

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হলেন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ এবং রানারআপ হয়েছেন বরিশাল জিলা স্কুল। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথি বৃন্দ।

দুইদিনব্যাপী মেলায় আয়োজনে ছিলো দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী, তথ্য মেলা ও তথ্য অধিকার আইন বিষয়ক উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা, বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া মেলায় বরিশাল সিটি করপোরেশন, পুলিশ বিভাগ, জেলা প্রশাসন, ডাক বিভাগ, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগসহ সরকারি-বেসরকারী ও বিভিন্ন উন্নয়ন সংস্থার ১৭টি স্টল মেলায় অংশ নিয়েছে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।