" />
AmaderBarisal.com Logo

ধ্রুপদী পয়ার (কাব্যানুগল্প)


আমাদেরবরিশাল.কম

২ February ২০১১ Wednesday ৯:৫১:২৬ PM

(পর্ব এক)
ভালবাসা ? তৃষ্ণার্তের মত চেয়ে থেক না মানবী ;
দিতে পারি এ যুগের কষ্ট দূ:খ আর যত যন্ত্রনা ।
ভালবাসা খুজে খুজে এতদিন হারিয়েছি, ছিল যা সবি;
বিদ্রুপ এ হৃদয়কে কষ্ট দিয়ে যায়, তবু ক্ষমা করে না ।

যেন এক পলাতক আসামী আমি, ভালবাসাকে নির্যাতনের দায়;
আর আমার কাছে এসেছ তুমি-সেই ভালবাসাকে নিতে।
হাস্য-রস, ছলনা, ধোকাবাজী ছাড়া আর কি দেব তোমায় ;
এ ছাড়া কিছু যে নেই সঞ্চিত আমার অর্থব এ হৃদয়েতে ।

আমার হৃদয় দেখ যদি তুমি, ভাবার পাবেনা অবকাশ;
মিছে মিছে শুধু দূ;খ কষ্ট আর যন্ত্রনা ভোগ করা ছাড়া।
নি:সঙ্গতা ভালবাসার নিদারচন কস্টে ঝরা আমার নিশ্বাস,
এ ধুলিময় বাতাসের মাঝে তবুও বেচে থাকি যেন আধমরা।

বিশটি বসন্তে নি:সঙ্গতার বনে কোন কোকীল এলো না যখন;
তুমি নারী এলে তবে কোন গাইতে আমাকে করছো বরণ!


দন্তস্য মুন্না





প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।