" />
AmaderBarisal.com Logo

বাবুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু


আমাদেরবরিশাল.কম

১৬ November ২০১১ Wednesday ৪:৩২:০৫ PM

বাবুগঞ্জ, ১৬ নভেম্বর (বাবুগঞ্জ সংবাদদাতা/আমাদের বরিশাল ডটকম): বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি নামের তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রনি বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা গ্রামের ফজলুল হক সিকদারের ছোট ছেলে। ১৬ নভেম্বর বুধবার সকালে বৈদ্যুতিক ছকেটের ভিতর আঙ্গুল ঢুকিয়ে দিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রনি ফজলুল হক সিকদারের চার ছেলের মধ্যে সবার ছোট। ১৬ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৮ টায় তাদের পরিবারের সকলে নাস্তা তৈরীর কাজে ব্যস্ত ছিল। এর  ফাঁকে সকলের অজান্তে শিশু রনি ঘরের বৈদ্যুতিক ছকেটের ভিতর আঙ্গুল ঢুকিয়ে দিলে তার শরীর বিদ্যুতায়িত হয়। রনির চিৎকার শুনে ঘরের সকলে টের পেয়ে জ্ঞানহীন অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎকসক রনিকে মৃত বলে ঘোষনা করেন।


(আমাদের বরিশাল ডটকম/বাবুগঞ্জ/সাই/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।