" />
AmaderBarisal.com Logo

বামনায় শ্রেণি কক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধরে মামলা

বামনা প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

২৬ March ২০১৭ Sunday ৫:০৩:২৮ PM

বামনায় শ্রেণি কক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধরে মামলাবরগুনার বামনা উপজেলার কাকচিড়া গোলককাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মো. শামীমকে (১০) বিদ্যালয় চলাকালীন সময় শ্রেণি কক্ষে ঢুকে বহিরাগত কর্তৃক নির্দয়ভাবে মারধর এবং গলা চেপে ধরে হত্যার উদ্দেশ্যে আছাড় মারার অভিযোগে দুই শিক্ষক ও এক ইউপি সদস্যসহ পাঁচ জনের বিরুদ্ধে বামনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল শনিবার (২৫ মার্চ) রাতে আহত শামীমের পিতা পার্শ্ববর্তী মঠবাড়ীয়া উপজেলার টিয়ারখালী গ্রামের আ.খালেকের ছেলে মো.চুন্নু মিয়া বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম বিউটি, শিক্ষক আবুল হাচান, দক্ষিণ কাকচিড়া গ্রামের মৃত আর্শ্বেদ আলী হাওলাদারের ছেলে মো. মজনু হাওলাদার মনু, মো. মনির হাওলাদারের স্ত্রী খুকুমনি এবং মৃত জব্বার হাওলাদারের ছেলে ইউপি সদস্য মো. ছগিরুজ্জামানকে আসামি করা হয়েছে।

মামলা নম্বর-০৬, তারিখ ২৫/০৩/২০১৭ ইং। ধারা ৪৪৮/৩২৩/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০।

এদিকে মামলার বাদী মো.চুন্নু মিয়া হাওলাদার অভিযোগ করেন , আজ রবিবার (২৬ মার্চ) সকালে মামলার আসামিরা মঠবাড়ীয়া উপজেলার টিয়ারখালী গ্রামে আমার বাড়ীতে এসে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেয় এবং মামলা প্রত্যাহার না করলে তার (চুন্নু মিয়া ) বিরুদ্ধে মামলা করা হবে বলে হুমকী দেন।

বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে জন্য অভিযান চালানো হচ্ছে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।