![]() বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী ২ কোটি ৩৩ লাখ, বিশ্বে ১৮৬ কোটিঅনলাইন ডেস্ক ৪ April ২০১৭ Tuesday ৩:১৬:৩৪ PM
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র বলছে, বর্তমানে দেশে ২ কোটি ৪০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করছেন। দেশে যত সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহৃত হচ্ছে, এর মধ্যে ৯৯ শতাংশই ফেসবুক। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রেজেন্টেশনে এ তথ্য তুলে ধরা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২৩ দশমিক ৩ মিলিয়ন বা ২ কোটি ৩৩ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করছেন। এর মধ্যে ১ কোটি ৭০ লাখ পুরুষ আর ৬৩ লাখ নারী। ফেসবুক ব্যবহারকারীদের ৯৩ শতাংশের বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে। এর মধ্যে মোবাইল ডিভাইস থেকে ২ কোটি ২৬ লাখ মানুষ ফেসবুকে ঢুকছেন। যার মধ্যে ১ কোটি ২০ লাখ মানুষ গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন। ওয়াই-ফাই ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারী মাত্র ১৯ লাখ। থ্রিজিতে ফেসবুক ব্যবহারকারী ১ কোটি ৯০ লাখ। বাংলাদেশে ফেসবুক পেজের অ্যাডমিন আছেন ২৯ লাখ। বিশ্বে ফেসবুক ব্যবহারকারী: গত ফেব্রুয়ারি মাসে বছরের তৃতীয় প্রান্তিকের আয় ঘোষণার সময় ফেসবুক কর্তৃপক্ষ বলেছিল, মাসিক সক্রিয়তার হিসাবে বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৮৬ কোটি পেরিয়েছে। গত বছরের ২ নভেম্বর ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৭৯ কোটি। অর্থাৎ বর্তমানে বিশ্বের অর্ধেকের বেশি ইন্টারনেট ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট আছে। ইন্টারনেট নজরদারির ওয়েবসাইট ইন্টারনেট লাইভ স্ট্যাটসের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই মাস পর্যন্ত হিসাবে ধরলে বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩৪২ কোটি। অর্থাৎ বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৫২ শতাংশই প্রতি মাসে অন্তত একবার ফেসবুকে ঢোকেন। ফেসবুকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, প্রতি মাসে মোবাইল যন্ত্র থেকে ফেসবুকে ঢোকার হার গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি। প্রতি মাসে মোবাইল থেকে অন্তত একবার ফেসবুকে ঢোকেন ১৭৪ কোটি মানুষ। বর্তমানে ফেসবুকের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ১২৩ কোটি, যা গত বছরের চেয়ে ১৮ শতাংশ বেশি। মোবাইলে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১১৪ কোটি ৯০ লাখ, যা গত বছরের চেয়ে ২৩ শতাংশ বেশি। তথ্যসূত্র: প্রথম আলো
সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী ছিল ১ কোটি ৭০ লাখ। ওই সময় ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৫ লাখ।