![]() দুমকি-বাউফল সড়ক সংস্কার কাজে ধীরগতি, যানবাহন চলাচলে ভোগান্তি
১৯ November ২০১১ Saturday ৭:২৭:০৭ PM
![]() পটুয়াখালীর দুমকি-বাউফল-দশমিনা সড়কের সংস্কার কাজের ধীর গতি ও মাসের পর মাস ফেলে রাখায় অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছে তিন উপজেলার সাধারন মানুষ (ছবিঃ আমাদের বরিশাল ডটকম) দুমকি, ১৯ নভেম্বর (মোঃ মজিবুর রহমান/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর দুমকি-বাউফল-দশমিনা সড়কের সংস্কার কাজের ধীর গতি ও মাসের পর মাস ফেলে রাখায় অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছে তিন উপজেলার সাধারন মানুষ। জেলা ও বিভাগীয় শহর বরিশালসহ সারা দেশের সাথে সড়ক যোগাযোগের একমাত্র রাস্তাটি এখন দুমকি-বাউফলসহ তিন উপজেলাবাসীর দুর্ভোগের আরেকটি বাড়তি কারন হয়ে দেখা দিয়েছে। পটুয়াখালী জেলার লেবুখালী বিশ্ববিদ্যালয় স্কয়ার থেকে দুমকি উপজেলার চরগরবদি ফেরীঘাট পর্যন্ত ১৭ কিলোমিটার বেহাল অবস্থার সড়ক সংস্কারের নামে ভাংগা-চোড়া ইট-সুড়কি-বিটুমিন তুলে মাসের পর মাস ফেলে রাখায় অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে দুমকিসহ তিন উপজেলার সাধারন মানুষ। সড়ক ও জনপথ বিভাগের কার্যাদেশ প্রাপ্ত দু’জন ঠিকাদার সড়কের দু’প্রান্ত থেকে সংস্কার কাজ শুরু করলেও সিকিভাগ কাজও হয়নি। মাসের পর মাস ইট-বিটুমিন তোলা রাস্তা ফেলে রাখায় মাঝামাঝি অন্তত ৫ কিলোমিটার রাস্তার শোচনীয় দশা হয়েছে। সংস্কারের নামে ইট-খোয়া আর বালু ফেলে রাখা হয়েছে। কার্পেটিং না করা অবস্থায় ফেলে রাখায় এ সড়কে যানবাহন ও পায়ে হেটে চলাচলের কোন জো নেই। ধূলা-বালিতে পুরো সড়ক একাকার। একটি যানবাহন অতিক্রম করলেই সড়ক ধূলা-বালিতে অন্ধকার হয়ে যায়। যাত্রী সাধারণ ধূলাবালিতে জড়িয়ে বিবর্ণ ধূসর রং ধারণ করে। শ্বাস-প্রশাস বন্ধ হওয়ার উপক্রম হয়ে যাত্রী-সাধারণকে বাড়তি বিড়ম্বণার শিকার হতে হয়। টেম্পু-অটোটেম্পু, রিস্কা-সাইকেল-মোটর সাইকেল এমনকি যাত্রীবাহি বাসে চলাচল করাও দুরহ হয়ে পড়েছে। পটুয়াখালী জেলার উত্তর-পূর্বাঞ্চলীয় তিন উপজেলার সাথে দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক যোগাযোগের অন্যতম রুট দুমকি-বাউফল সড়ক। বর্তমানে এ সড়কের গোড়ারদিকে অন্তত: ১৭ কিমি রাস্তা ভেঙে যানবাহন চলচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। এতে যে কোন সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এ রাস্তা দিয়ে পটুয়াখালী-বরিশাল ছাড়াও প্রতিদিন পার্শ্ববর্তী উপজেলা দশমিনা, বাউফল, গলাচিপায় হাজারো মানুষ যাতায়াত করে। বর্তমানে এ সড়কের লেবুখালীর পাগলা বিশ্ববিদ্যালয় স্কয়ার থেকে চরগরবদি পর্যন্ত ১৭ কিমি রাস্তার মাঝে মাঝে ১/২কি.মিটার করে সংস্কারের নামে পুরাতন ইট-সুড়কি, বিটুমিনের কার্পেটিং উঠিয়ে শুধুমাত্র খোয়া-বালু দিয়ে ফেলে রাখা হয়েছে। ফলে খোয়া-বালুর রাস্তায় অনবরত যানবাহন চলাচল করায় ধূলা-বালির বাড়তি বিড়ম্বনার শিকার হতে হয়েছে উপজেলাবাসীদের। বিড়ম্বণার শিকার হওয়া ভুক্তভোগীদের এখন একটাই প্রশ্ন সংস্কার কাজটি কবে শেষ হবে? উটকো বিড়ম্বনার হাত থেকে করে মুক্তি পাবে তিন উপজেলার সাধারন মানুষ। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

