" />
AmaderBarisal.com Logo

ভোলার দৌলতখানে পৌর মেয়রকে গনসংবর্ধনা


আমাদেরবরিশাল.কম

১৯ November ২০১১ Saturday ৯:০১:২৯ PM

ভোলা, ১৯ নভেম্বর (অচিন্ত মজুমদার/আমাদের বরিশাল ডটকম): গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মনোনিত হয়ে ৮টি দেশে ‘আরবান ডেভেলপমেন্ট প্লানিং এন্ড ম্যানেজমেন্ট’ প্রশিক্ষন কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করায় ভোলার দৌলতখানের পৌর মেয়র আলী আজম মুকুলকে গনসংবর্ধনা দেয়া হয়েছে। ১৯ নভেম্বর শনিবার বিকাল ৫টায় উপজেলা আ’লীগ কার্যালয় চত্বরে পৌর আ’লীগ ও পৌর পরিষদের উদ্যেগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

পৌর আ’লীগ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন- দৌলতখান উপজেলা আ’লীগ সভাপতি নাছির আহমেদ, সাংগঠনিক সম্পাদক কিরন তালুকদার, চর খলিফা ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, ভবানীপুর ইউপির আ’লীগ সভাপতি গোলাম নবী নবু, পৌর কর নির্ধারক মাকসুদ রহমান, ছাত্রলীগ সভাপতি ফয়েজউল্লাহ ফয়েজ প্রমুখ।

এ সময় সংবর্ধিত মেয়র বলেন, ইউরোপীয় ৮টি দেশ সফরে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা পৌরবাসীর কল্যাণে কাজে লাগাতে চাই। সংবর্ধনা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।

এর আগে সকাল ১০টায় প্রায় দুইশতাধিক মটর সাইকেলের শো-ডাউনের মাধ্যমে ভোলা সার্কিট হাউজ থেকে দৌলতখান পৌর কার্যালয়ে নিয়ে আসা হয়। এ মেয়রকে সংবর্ধনা জানাতে বিভিন্ন সংগঠন ও শ্রেনী পেশার মানুষ ব্যক্তিগত উদ্দোগে ৩৪ টি তোরন নির্মান করা হয়।


(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।