" />
AmaderBarisal.com Logo

গুগলের নববর্ষের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

১৪ April ২০১৭ Friday ১:০০:০৮ PM

গুগলের নববর্ষের শুভেচ্ছাযাঁরা গুগলের হোমপেজে যাচ্ছেন, তাঁরা সার্চ বারটির ওপরে মঙ্গল শোভাযাত্রাসদৃশ একটি থাম্বনেইলের মতো দেখতে পাচ্ছেন। এটি অনেকটাই ইউটিউব ভিডিওর মতো। এর ওপর ক্লিক করলে ওই অ্যানিমেটেড চিত্রটি মঙ্গল শোভাযাত্রার মতো নড়াচড়া করছে।

মঙ্গল শোভাযাত্রায় যেমন হরেক রঙের মুখোশ, হাতি, বাঘ, ফুল, পাখির প্রতিকৃতি থাকে গুগলের এ ডুডলেও ফুটে উঠেছে সে রকম প্রতিকৃতি। এর ওপর ক্লিক করলে বাংলা নববর্ষ-সংক্রান্ত নানা তথ্য গুগলের সার্চ পাতায় প্রদর্শন করছে গুগল।

আজকের এই ডুডল সম্পর্কে গুগলের ডুডল সাইটে বলা হয়েছে, আজকের ডুডলটি পয়লা বৈশাখ পালনের। এটি বাংলা নববর্ষের প্রথম দিন। ৪০০ বছর আগে বাঙালি সম্রাট আকবর বাংলা ক্যালেন্ডার উন্নত করেন। নতুন বছর উপলক্ষে হালখাতা পালন করেন ব্যবসায়ীরা।

এ দিনে বাংলাদেশ রঙিন হয়ে সাজে এবং শোভাযাত্রা বের করে। শহরে ও মফস্বলে একজোট হয়ে গাওয়া হয় ঐতিহ্যবাহী ‘এসো হে, বৈশাখ’ গান। এদিন পান্তা ভাত, ইলিশ মাছ খাওয়া হয়। ঢাকায় এদিন মঙ্গল শোভাযাত্রা মূল আকর্ষণ। প্যাঁচা ও বাঘের প্রতিকৃতি আজকের ডুডলে তুলে ধরা হয়েছে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।