![]() এফএও উপ-মহাপরিচালক ও স্পেনের রাষ্ট্রদূত’র বরগুনা সফর
১৯ November ২০১১ Saturday ৩:৩৩:৪৮ PM
![]() উপকারভোগীদের বাড়ির আঙ্গিনায় সবজি চাষ পরিদর্শন করছেন এফএও উপ-মহাপরিচালক, স্পেনের রাষ্ট্রদূতসহ ছয় কর্মকর্তা (ছবিঃ আমাদের বরিশাল ডটকম) বরগুনা, ১৯ নভেম্বর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উপ-মহাপরিচালক মানজ জুনেজা, স্পেনের রাষ্ট্রদূত লুই তেজাদা, ইউএন সমন্বয়কারী নীল ওয়াকার, ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টর ক্রিষ্টা রাডার, ইউনিসফ’র ডেপুটি ডিরেক্টর মিশেল সেইন্ট লট ও এফএও’র প্রতিনিধি ডোমিনিক বার্জিয়ান ১৯ নভেম্বর শনিবার সকালে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ও রামনা ইউনিয়ন’র গর্ভবতী নারী ও শিশুদের খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ও রামনা ইউনিয়নে ইউনিসেফ, ডব্লিউএফপি এবং এফএও এর সহযোগিতায় সুশীলন এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। সকাল সাড়ে নয়টায় সি-প্লেন যোগে বরগুনার বামনা উপজেলার বামনা পৌছেন সফরকারী দল। পরে ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্র পরিদর্শন ও উপকারভোগীদের সাথে বাড়ি বাড়ি গিয়ে তাদের বাড়ির আঙ্গিনায় সবজি চাষ পরিদর্শন শেষে সকাল সাড়ে ১১টার দিকে বরগুনার ত্যাগ করেন। অপুষ্টিতে ভূক্তভোগী এবং অস্বচ্ছল ৬৭১ জন মা ও শিশুকে (মা ১০৫ জন ও শিশু ৫৬৬ জন) বাছাই করে এই প্রকল্পের আওতাভূক্ত করা হয়েছে। এসব সুফলভোগীদের পুষ্টিকর খাবার, কৃষি উপকরণ এবং আয়বর্ধক উপকরণসহ ছাগল প্রদান করা হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুরতাজা আহসান মামুন, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, সুশীলন কর্মকর্তা মোস্তফা নুরুজ্জামান প্রমূখ। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

