" />
AmaderBarisal.com Logo

চালকবিহীন মহাকাশযান পাঠালো চীন

অনলাইন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

২১ April ২০১৭ Friday ১:৫৬:০৮ PM

china-map চীন মানচিত্র২০২২ সালে মহাকাশ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে মানুষ বিহীন একটি পণ্যবাহী মহাকাশযান পাঠিয়েছে চীন।

আজ শুক্রবার (২১ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে একথা জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, তিয়ানজু-১ কার্গো মহাকাশযানটি দেশটির হাইনান প্রদেশের ওয়েংচ্যাং স্যাটেলাইট লাঞ্চ চ্যানেল থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রা শুরু করে। এই উৎক্ষেপণটি সরাসরি সম্প্রচার করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এই উৎক্ষেপণকে সফল বলে দাবি করেছে চীন। এই মহাকাশযানে ছয় টন মালামাল, দুই টন জ্বালানি রাখা সম্ভব। এছাড়া তিনমাস কোনও চালক ছাড়াই চলতে পারবে যানটি।

দুই দিনের মধ্যে এই যানটি তিয়ানগংগ-২ মহাকাশ পরীক্ষাগারে পৌঁছানোর কথা। সেখানে গত অক্টোবরে একমাস অবস্থান করেছিলেন দুই চীনা নভোচারী। এটাই মহাকাশ কেন্দ্রে চীনের কোনও নভোচারীর সবচেয় বেশিদিন থাকা। সূত্র: বাংলা ট্রিবিউন

 



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।