" />
AmaderBarisal.com Logo

ঝড়ে কাউখালীসহ পাঁচ উপজেলায় বিদ্যুৎ বিপর্যয়

কাউখালী প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

২৩ April ২০১৭ Sunday ৩:০১:২৬ PM

pirojpur-news-map পিরোজপুর সংবাদ মানচিত্রপিরোজপুরের কাউখালীতে ঝড়-বৃষ্টির মৌসুমের শুরুতেই চরম বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।

গতকাল শনিবার (২২ এপ্রিল) রাত সাড়ে আট টার দিকে হালকা ঝড়-বৃষ্টিতে ২২ ঘন্টা ধরে অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছেন কাউখালী উপজেলাসহ ভান্ডারিয়া, মঠবাড়িয়া, বামনা, পাথরঘাটার কয়েক লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহক।

বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ, কাল বৈশাখীসহ মৌসুমী দুর্যোগ মোকাবেলায় পল্লী বিদ্যুৎ সমিতির পূর্ব প্রস্তুতি না থাকায় অল্প ঝড়-বৃষ্টি হলেই চরম বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।

জানা গেছে, কাউখালীতে প্রায় পাঁচ মাস পর শুক্রবার রাতে ও রবিবার সন্ধ্যায় বৃষ্টিপাতের সাথে হালকা ঝড় বয়ে যায়। শুক্রবার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

১২ ঘন্টা পর গতকাল শনিবার সকালে বিদ্যুৎ আসলেও শনিবার পুনরায় রাত থেকে ঝড়ে আজ রবিবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটা পর্যন্ত বিদ্যুতের দেখা মেলেনি।

বিদ্যুৎ গ্রাহক মনিরুজ্জামান অভিযোগ করেন, পল্লী বিদ্যুতের ঝড় মোকাবেলায় কোন পূর্ব প্রস্তুতি নেয় না। আর এ জন্যই আকাশে মেঘ দেখলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। এতে হাজার হাজার গ্রাহককে চরম দুর্ভোগ পোয়াতে হয়।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যোগাযোগ করতে চাইলে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।

তবে একটি সুত্রে জানা যায়, ভান্ডারিয়ার রাজপাশায় বৈদ্যুতিক খুঁটি ঝড়ে পড়ে যাওয়ায় কাউখালী সহ চার উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে কখন চালু হবে তা কেউ বলতে পারেন না।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।