" />
AmaderBarisal.com Logo

বামনায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন

বরগুনা প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

২৪ April ২০১৭ Monday ৬:৩১:৪৫ PM

barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রইসলামিক ফাউন্ডেশন বরগুনা জেলা কার্যালয়ের উদ্যোগে বামনা উপজেলায় আজ সোমবার (২৪ এপ্রিল) মডেল রিসোর্স সেন্টার সংলগ্ন ইউপি মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বাচ্চু’র সভাপতিত্বে ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু মৃধা।

বক্তব্য রাখেন বামনা সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. চৌধুরী কামরুজ্জামান, বামনা সদর আর রশীদ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মুহাম্মদ ইউনুস আলী, ইফা. জেলা প্রতিনিধি মাও. মো. আনোয়ার হোসেন, সাধারণ কেয়ারটেকার ও ইমাম মাও. মো. আবু সালেহ, ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাও. নুরুল ইসলাম, কেয়ারটেকার মো. জাকির হোসাইন বামনা সদর জামে মসজিদের ইমাম মাও. মুফতি আনিসুল হক প্রমুখ।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।