" />
AmaderBarisal.com Logo

মঠবাড়িয়ায় জুয়ার আসর থেকে মাদরাসা শিক্ষক ও যুবলীগ নেতা গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

২১ November ২০১১ Monday ৭:৪৭:২৩ PM

পিরোজপুর, ২১ নভেম্বর (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা বাজারের একটি জুয়ার আসর থেকে মাদ্রাসার শিক্ষকসহ চারজনকে আটক করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। ২১ নভেম্বর সোমবার ভ্রাম্যমান আদালতের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন তাদেরকে ৭ দিনে কারাদন্ড দিয়েছেন।

জানা যায়, ২০ নভেম্বর রোববার রাতে সাপলেজা বাজারে বসে জুয়া খেলার সময় সাপলেজা নেসারিয়া ছালেহিয়া সিনিয়র মাদ্রাসার ইংরেজী শিক্ষক রেজাউল করীম, সাপলেজা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিলন খান, প্রবাস ফেরত আলমগীর হোসেন ও সাইদুর রহমানকে মঠবাড়িয়া থানা পুলিশ আটক করে।

মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এস,আই) আসাদুর রহমান আমাদের বরিশাল ডটকমকে জানান, সাপলেজা বাজারে জুয়া খেলার সময় তাদেরকে হাতেনাতে ধরা হয়েছে। ২১ নভেম্বর সোমবার আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন পরিচালিত ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হলে আদালত তাদেরকে ৭ দিনে কারাদন্ড দেন।


(আমাদের বরিশাল ডটকম/পিরোজপুর/মার/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।