" />
AmaderBarisal.com Logo

৭৪ দেশে একযোগে সাইবার হামলা

অনলাইন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

১৩ May ২০১৭ Saturday ২:২৫:৪৮ PM

online-computer-pc অনলাইন কম্পিউটার ল্যাপটম পিসিবিশ্বের অন্তত ৭৪টি দেশের কম্পিউটার ব্যবস্থায় একযোগে হানা দিয়েছে হ্যাকাররা।

শুক্রবার হ্যাকিংয়ের শিকার দেশগুলোর তালিকায় আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, স্পেন, ইতালি ও তাইওয়ানের মতো উন্নত প্রযুক্তির রাষ্ট্রও।

হ্যাকারদের ছড়িয়ে দেওয়া এক সফটওয়্যারে দৃশ্যত বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজারো স্থানের কম্পিউটার ব্যবস্থা অচল হয়ে পড়ে। হ্যাকাররা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওয়েবসাইট অচল করে দিয়ে বিনিময়ে ৩০০ মার্কিন ডলার দাবি করে।

বিপর্যয় থেকে বেরিয়ে আসতে একযোগে কাজ শুরু করেছেন অনেক প্রযুক্তি নিরাপত্তা গবেষক।

এ আক্রমণের পর ইয়াকুব রৌসতেক নামের একজন সাইবার বিশেষজ্ঞ টুইট করেন, র‍্যানসমওয়্যার দিয়ে (ওয়ানাক্রাই বা আরও একাধিক নামে পরিচিত) কম্পিউটার হ্যাকিংয়ের হাজার হাজার ঘটনা তিনি শনাক্ত করেছেন। ইন্টারনেট নিরাপত্তাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাভাস্টের এই বিশেষজ্ঞ বলেন, ‘এটা অনেক বড় হামলার ঘটনা।

 



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।