![]() বামনায় প্যাথেডিনসহ যুবক গ্রেপ্তার
২৪ November ২০১১ Thursday ৩:৪৬:৫৮ PM
বরগুনা, ২৪ নভেম্বর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনার বামনা উপজেলায় ৩৫ পিস প্যাথেডিনসহ আনোয়ার হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ২৩ নভেম্বর বুধবার রাত পৌনে নয়টায় বামনা উপজেলার তালেশ্বর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত আনোয়ার হোসেন বেতাগী উপজেলার দক্ষিন করুনা গ্রামের সুলতান আহম্মেদের ছেলে। বামনা থানার উপ-পরিদর্শক (এস,আই) আযম খান ফারুকী আমাদের বরিশাল ডটকমকে জানান, বামনার পশ্চিম সফিপুরে আনোয়ার হোসেনের নামে মাত্র একটি ঔষধের দোকান রয়েছে। ২৩ নভেম্বর বুধবার রাতে মটর সাইকেলে প্যাথেডিন নিয়ে যাবার সময়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বামনা থানায় মামলা দায়ের শেষে ২৪ নভেম্বর বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
